গর্ত খুঁড়ে ‘নারীর’ মরদেহ পোড়াচ্ছিলেন যুবলীগ নেতার ছেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

গর্ত খুঁড়ে ‘নারীর’ মরদেহ পোড়াচ্ছিলেন যুবলীগ নেতার ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্ত খুঁড়ে তার মধ্যে রেখে একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের অধিকাংশই পুড়ে গেছে। মরদেহের হাতে চুড়ি থাকায় দেহটি কোনো ‘নারীর’ বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলার গাজীর বাজার এলাকায় এ ঘটনায় পুলিশ ফারহান রনি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ওই যুবক উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়ার ছেলে। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানান স্থানীয়রা। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এনামুল ও রোমান নামে দুইজনের বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে গিয়ে শাহনেওয়াজ ভুঁইয়ার জমিতে পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন

তারা। এসময় এনামুল ও রোমান জিজ্ঞাসা করলে সেখানে থাকা রনি জানায় সে পাতা পোড়াচ্ছে। এ কথায় বিশ্বাস না হলে এনামুল, রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী হচ্ছে তা দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ হলে গ্রামের অন্যরা ওই পরিত্যক্ত ঘরে গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি বের করে এবং রনিকে আটক করে। এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। নিহতের নাম পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তবে নিহত নারী বলে

জানিয়েছেন ওসি শাহীনূর ইসলাম। তার বয়স ৫০ বছর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই