গণহত্যাকারী সংগঠন কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা -আসিফ মাহমুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪

গণহত্যাকারী সংগঠন কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা -আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪ |
গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনকে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেখ হাসিনার ‘কণ্ঠে’ নতুন একটি ফোনালাপ গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনার পর গতকাল শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে উপদেষ্টা আসিফ মাহমুদ এ হুঁশিয়ারি দেন। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, গণহত্যাকারী অথবা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। গত ২৩ অক্টোবর রাতে সংগঠনটি নিষিদ্ধ

করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করিয়া বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে