‘গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নির্ভিক সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

আরও খবর

পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার!

অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?

একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ

প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১

‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’

হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম

প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

‘গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নির্ভিক সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নিরপেক্ষ ও নির্ভিক সাংবাদিকতা অপরিহার্য। তিনি বলেন, নির্ভরযোগ্য সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে যাতে সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং জনগণ উপকৃত হয়। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে ‘দেশ টিভি-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকদের সারা দেশের খবর তুলে আনতে হবে। পরিবেশ বিষয়ক গভীর ও জাতীয় পর্যায়ের সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। জনস্বার্থের ইস্যুকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি। তিনি আরও বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে

কাজ করে। সাহসী ও নিরপেক্ষ রিপোর্টিং দেশকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ অন্য সাংবাদিক নেতা উপস্থিত ছিলেন। পুরস্কার বিজয়ীদের মধ্যে প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও মাধ্যমের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রিন্ট মিডিয়া, অনলাইন, টেলিভিশন, রেডিও সবার জন্য উন্মুক্ত ক্যটাগ্যারিতে বিজয়ী আবু সালেহ রনি; প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পান মাহমুদুল হাসান (নয়ন); দ্বিতীয় পুরস্কার আহসান হাবীব রাসেল; তৃতীয় পুরষ্কার (যুগ্মভাবে) জসীম উদ্দিন হারুন এবং ফারহান ফেরদৌস। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান মুহাম্মদ আরাফাতুল মোমেন আদিত্য আরাফাত; দ্বিতীয় পুরস্কার

মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় পুরস্কার পান পারভেজ নাদির রেজা। অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত রিপন; দ্বিতীয় পুরষ্কার পান মো. জোবায়ের হোসেন (আরাফাত জোবায়ের); তৃতীয় পুরস্কার পান মো. তৌহিদুজ্জামান তন্ময়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি