গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আসিফ নজরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ October, ২০২৪

গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আসিফ নজরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ October, ২০২৪ |
দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ‘গণতন্ত্রের যাত্রা : আগামী চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনাসভায় বক্তৃতাকালে তিনি বলেন, গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গবেষণা সংস্থা ব্রেইন এবং প্রকাশনা সংস্থা আদর্শ যৌথভাবে বাংলা একাডেমি মিলনায়তনে এ আলোচনাসভার আয়োজন করে। আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, সদস্য ডা. জাহেদ উর রহমান, সাংবাদিক মনির হায়দার ও সাহেদ আলম, রাজনৈতিক বিশ্লেষক সাঈদ আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও উমামা ফাতেমা প্রমুখ। এ সময় অন্যদের

মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. আজম। আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ শত শত মানুষকে হত্যা করেছে। গত ১৫ বছরে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এমনকি ২০০৮ সালেও দলটি কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে। তিনি বলেন, অধিকতর গণতন্ত্রের জন্য সংস্কার প্রয়োজন এবং সবাইকে ধৈর্য ধরতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. আলী রিয়াজ বলেন, শেখ হাসিনার সরকার মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছে। এক ব্যক্তির নিয়মকানুন প্রতিষ্ঠায় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা