গজারিয়ায় সাতশ গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ March, ২০২৫

গজারিয়ায় সাতশ গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ March, ২০২৫ |
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বৈদ্যেরগাঁও এলাকায় আগুন দিয়ে একটি বাগানের সাতশ গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনায় প্রায় তিনশ আমগাছ, দুইশ লেবু গাছ ও শতাধিক বনজ গাছ পুড়ে যায়। এক চাষি জানান, কেউ শত্রুতা করে বাগানে আগুন ধরিয়ে দিয়েছে। প্রথমে আগুন দেওয়ায় বিষয়টি বুঝতে পারিনি। পরের দিন সকালে বাগান দেখতে গিয়ে জানতে পারি। দুর্বৃত্তরা গাছের গোড়ায় পেট্রল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করছেন স্থানীয়রা। বাগানে সাতশ গাছের মধ্যে আগুনে প্রায় তিনশ আমগাছ ও দুইশ লেবুগাছ ও শতাধিক বনজ গাছ পুড়ে গেছে। কেয়ারটেকার আ. সাত্তার বলেন, ফজর নামাজের পর আমাকে পাশের বাড়ির এক মেয়ে ফোন দিয়ে বলেন-

কাকা আমাগো কি আগুন দিয়ে পুইরা লাইবেন। আমি বললাম কেন, কী হইছে মা। পরে জানতে পারি, বাগানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি দেখে প্রায় অজ্ঞান হয়ে যাই। আগুন দিয়ে বাগানটি পোড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান