খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ December, ২০২৪

খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ December, ২০২৪ |
খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি বেতন ও ভাতা, ফলে বিপাকে পড়েছেন দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো। দিন দিন তাদের জীবনযাপন আরও কঠিন হয়ে উঠছে। সংসার চালাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। গরিব মানুষের পাতে সামান্য পুষ্টিও আর জুটছে না। গৃহকর্মী সালমা বেগম প্রতিদিন কাজ করতে আসার সময় বলেন, “আপা ভাতের মারডা ফেইলেন না, আমি খামু। ভাতের মারে নাকি অনেক শক্তি।” তার সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বাজারের ঊর্ধ্বগতির কারণে তার সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। গৃহকর্তা মো. স্বপন মিয়া ও রিনা বেগমের মতো মানুষদের অভিজ্ঞতাও একই রকম। বিশেষজ্ঞদের মতে, প্রোটিনের অভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়,

যার ফলে তারা সহজেই অসংক্রামক রোগে আক্রান্ত হন। শিশুদের ক্ষেত্রে অপুষ্টি শারীরিক ও মানসিক বৃদ্ধিকে ব্যাহত করে। বিশ্বব্যাংক ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্ট বলছে, দেশে প্রায় ১২ কোটি মানুষ পর্যাপ্ত পুষ্টি পায় না। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশই শিশু ও নারী। অপুষ্টিজনিত কারণে শিশুদের মধ্যে খর্বকায়তার সমস্যা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। পুষ্টিবিদদের মতে, মাছ-মাংস-দুধের মতো ব্যয়বহুল খাবার না খেতে পারলে ডাল, রঙিন শাকসবজি ও ডিম থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করা যেতে পারে। গাঁজর, মিষ্টি কুমড়া, বিট-রুট, এবং ডাল সহজলভ্য খাদ্য যা সবার জন্য উপকারী। বিশেষজ্ঞরা মনে করেন, খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকির ব্যবস্থা করা উচিত। এছাড়া খাদ্যসুরক্ষার জন্য রাষ্ট্রীয় নীতি

প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। অপর্যাপ্ত পুষ্টির ফলে শুধু ব্যক্তি নয়, দীর্ঘমেয়াদে জাতীয় উৎপাদনশীলতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সময়মতো পদক্ষেপ নেওয়া জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান