ক্ষণিকের পৃথিবীতে আমার চিরন্তন ভালোবাসা: মেহজাবীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

ক্ষণিকের পৃথিবীতে আমার চিরন্তন ভালোবাসা: মেহজাবীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবের দীর্ঘ তেরো বছরের প্রেমের সম্পর্ক পরিণয় ঘটে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে। এরপর ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়। সেদিন নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে আনেন। পেশাগত ও ব্যক্তিগত জীবন বেশ তৃপ্ত এই জুটি। বিভিন্ন সময় এ দম্পতির কথায় বোঝা যায় তা। সামাজিক অনুষ্ঠানগুলোতে বেশ হাসিখুশিভাবে ধরা দেন তারা। সাক্ষাৎকারগুলোতেও একে অন্যের প্রশংসা করেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ফান্সে গিয়েছিলেন আদনান আল রাজীব। এর কিছু দিন পর স্বামীর কাছে উড়াল দেন। সেখান থেকে অনুরাগীদের সঙ্গে ছবি, ভিডিও ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। শুকবার (১৩ জুন) সামাজিকমাধ্যমে একগুচ্ছ

ছবি ভাগ করে নিয়েছেন। মেহজাবীন ধরা দিয়েছেন মেরুন রঙের একটি গাউন পরে, কাপড়ের সাথে মিল রেখে মাথায় গুজেছেন ফুলের খোঁপা। অন্যদিকে কালো চশমা ও কালো ব্লেজার হাস্যোজ্জ্বল লুকে ধরা দিয়েছেন আদনান। ওই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এখনও যেন স্বপ্ন মনে হয়, কিন্তু এটা আমাদেরই গল্প। ভালোবাসার শহরে প্রতিটি রাস্তা প্রেমের কথা বলে। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই আমাদের গল্পটা এভাবে লেখার জন্য।’ তিনি যোগ করেন, ‘তোমার (আদনান আল রাজীব) পাশে শান্ত সকালগুলো। প্যারিসের ছাদের উপর প্রতিধ্বনিত হওয়া হাসির রোল, আর সময়ের সাথে সাথে গভীর হয়ে ওঠা আমাদের বন্ধন। তুমি আমার প্রার্থনার উত্তর। এই ক্ষণিকের পৃথিবীতে আমার চিরন্তন ভালোবাসা।’ তারকা জুটির ছবিগুলো নজর কেড়েছে

অনুরাগীদের। প্রামণ মিলিয়েছে মন্তব্যের ঘরে। অভিনেত্রীর রূপের প্রশংসা করে একজন লিখেছেন, ‘রানীর মতো সুন্দর লাগছে’। অন্য একজন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ লাগছে আপনাদের’। নেটাগরিকদের অধিকাংশ রাজবী-মেহজাবীনকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর