ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন
মুম্বাইয়ের এক ক্যাফেতে একই সময়ে দেখা গিয়েছিল অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে। তারপর থেকেই সমাজিক যোগাযোগেরমাধ্যমে শুরু হয়ে যায় নতুন জল্পনা, সম্পর্কে জড়িয়েছেন দুইজনে।
বান্দ্রা ওয়েস্টের ওই ক্যাফের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর একাধিক ‘ফ্যান পেজ’-এ দাবি করা হয়, মৃণাল এবং যশস্বীর মধ্যে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। যদিও সেই দাবির কোনও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
এবার সেই জল্পনাতেই কার্যত জল ঢাললেন মৃণাল। একটি ইনস্টাগ্রাম পোস্টে তাদের নিয়ে আলোচনা দেখে অভিনেত্রী মন্তব্য করেন, ‘ভাই, শান্ত হন। আমাদের এক সঙ্গে কোথায় দেখলেন? কীভাবে এসব ভাবছেন? আপনারা এত শিক্ষিত হয়েও কীভাবে এমন গুজবকে সত্যি ধরে নিচ্ছেন?’
মৃণাল
আরও বলেন, দেশে এত কিছু ঘটছে, গুজব না ছড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে বরং বেশি মানুষের কাছে তা পৌঁছোতে পারে। মৃণালের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের তাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। অনেকেই অভিনেত্রীর স্পষ্ট এবং রসিক জবাবের প্রশংসা করেছেন। একই সঙ্গে তার মন্তব্য থেকে আপাতত এটুকু স্পষ্ট, যশস্বীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কোনও নিশ্চিত খবর নেই। এর আগে দক্ষিণী তারকা ধনুষের সঙ্গেও মৃণালের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি তাদের বিয়ে নিয়ে নানা দাবিও প্রকাশ্যে এসেছিল। ১৪ ফেব্রুয়ারি নাকি গোপনে বিয়ে করবেন তারা—এমন খবরও ঘুরেছিল সমাজমাধ্যমে। পরে সেই দিন পেরিয়ে গেলেও বিয়ের কোনও খবর মেলেনি। মৃণালও একাধিক বার সেই সম্পর্কের জল্পনা নস্যাৎ
করেছিলেন।
আরও বলেন, দেশে এত কিছু ঘটছে, গুজব না ছড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে বরং বেশি মানুষের কাছে তা পৌঁছোতে পারে। মৃণালের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের তাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। অনেকেই অভিনেত্রীর স্পষ্ট এবং রসিক জবাবের প্রশংসা করেছেন। একই সঙ্গে তার মন্তব্য থেকে আপাতত এটুকু স্পষ্ট, যশস্বীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কোনও নিশ্চিত খবর নেই। এর আগে দক্ষিণী তারকা ধনুষের সঙ্গেও মৃণালের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি তাদের বিয়ে নিয়ে নানা দাবিও প্রকাশ্যে এসেছিল। ১৪ ফেব্রুয়ারি নাকি গোপনে বিয়ে করবেন তারা—এমন খবরও ঘুরেছিল সমাজমাধ্যমে। পরে সেই দিন পেরিয়ে গেলেও বিয়ের কোনও খবর মেলেনি। মৃণালও একাধিক বার সেই সম্পর্কের জল্পনা নস্যাৎ
করেছিলেন।





