ক্রাশ খেতে গিয়ে নিজেই ক্রাশড… কাকে লিখলেন স্বস্তিকা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫

ক্রাশ খেতে গিয়ে নিজেই ক্রাশড… কাকে লিখলেন স্বস্তিকা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ |
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম আসে টালিপাড়ার প্রথম সারির নায়িকাদের তালিকায়। ২০ বছর ধরে টালিউড রাজত্ব করে চলেছেন তিনি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন অভিনেত্রী। তবে স্বস্তিকা যতটা সুন্দরী, ততটাই বুদ্ধিমতী, আবার ততটাই ঠোঁটকাটা। প্রেম নিয়ে অকপটে কথা বলার সাহস রাখেন তিনি। বিয়ে-ডিভোর্সের মামলা— সবটাই তার খোলা খাতা। মেয়ে অন্বেষা সেন ২৫-এর দোরগোড়ায়। তাতে কি, অভিনেত্রী মনে করেন এখনো বেশ কয়েকটা ‘প্রেম করার সময়’ আছে তার হাতে। তবে এই সেন বাবুটি কে, যাকে লাভ ইউ বললেন অভিনেত্রী? এই সেন বাবুটি হচ্ছে— একেন সেন, মানে একেন্দ্র সেন। পুলিশ-গোয়েন্দা একেন্দ্র, যিনি বইয়ের চরিত্র হলেও বছর কয়েক ধরে ওয়েব সিরিজ

আর সিনেমা দিয়ে দর্শক মনে করছে রাজত্ব। আর আমরা সে ভূমিকায় দেখি অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। আর সেই সিনেমা দেখেই নিজের ভালোবাসা জাহির করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী লিখলেন, ‘ক্রাশ খাইয়া নিজেই ক্রাশ্ড হইয়া গেলাম। এই একেনটা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ— সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট। #AnirbanChakrabarti ❤️ এরপর অভিনেত্রী লিখেছেন, ‘টুবান দা ফাটিয়ে শুট করেছে, ফাটিয়ে। আর জয়দীপ দা, পরের একেনটায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি— মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ— আই লাভ ইউ সেন বাবু। এর আগেও এক সাক্ষাৎকারে অনির্বাণকে নিয়ে

‘ক্রাশ’ খাওয়ার কথা অকপটে বলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘স্বস্তিকার ওপর ক্রাশ আছে’, বলেছিলেন অনির্বাণ এক সংবাদমাধ্যমকে। আর তা স্বস্তিকার কাছে এসে পৌঁছাতেই অভিনেত্রীর জবাব ছিল— ‘আমারও অনির্বাণের ওপর ভীষণ ক্রাশ আছে। বলে দেবেন প্লিজ।’ উল্লেখ্য, স্বস্তিকাকে শেষ দেখা গেছে দুর্গাপুর জংশন সিনেমাতে। টি থ্রিলার ঘরানার ছবি, যেখানে স্বস্তিকা এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। আর বিক্রম চট্টোপাধ্যায় রয়েছেন পুলিশ অফিসারের ভূমিকায়। এ সিনেমাতে একটি গানও গেয়েছেন তিনি। এই প্রথমবার সিনেমায় প্লেব্যাক করলেন অভিনেত্রী ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?