ক্যারিয়ারের সেরা সময়ে রাশমিকা মন্দানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫

ক্যারিয়ারের সেরা সময়ে রাশমিকা মন্দানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ |
রাশমিকা মন্দানা, দক্ষিণী অভিনেত্রী হলেও নিজেকে তামিল-তেলেগু কিংবা কন্নর সিনেমার নায়িকা মানতে নারাজ। তিনি নিজেকে কেবল ভারতীয় অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেই সুবাদে খুব অল্প সময়েই বলিউডে শক্ত একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। একাধিক সিনেমায় ব্যতিক্রমী অভিনয়ের সুবাদে আলোচনার ধারা অব্যাহত রাখছেন তিনি। চলতি বছর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন এই তারকা অভিনেত্রী। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই বছর রাশমিকা অভিনীত বেশ কিছু ছবির কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায়ও উঠে এসেছে তার নাম। ২০২৫ প্রায় শেষের পথে, এমন সময় এসে দক্ষিণের এই তারকা ভাবতেই পারেন বছরটা তার দারুণ গেল। বছরের শুরুটা অসাধারণ ছিল রাশমিকার জন্য। তিনি ভিকি কৌশলের ‘ছাওয়া’

ছবিতে অভিনয় করেছিলেন। সিনেমাটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায়। তার অভিনয়ও অত্যন্ত প্রশংসিত হয়েছিল। ছবিটির বাজেট ছিল প্রায় ১৫০ কোটি। বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল প্রায় ৮০৭.৮৮ কোটি। ২০২৫ সালে রাশমিকা অভিনীত দ্বিতীয় ছবি ‘সিকান্দার’। ৩০ মার্চ মুক্তি পায় ছবিটি। ২০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি। বিশ্বব্যাপী ছবিটির আয় ১৮৫.৫০ কোটি এবং ভারতে আয় ছিল ১৩১.৫০ কোটি টাকা। রাশমিকা মান্দানার চলতি বছরের তৃতীয় ছবি ‘কুবেরা’। ছবির বাজেট ছিল ১০০ কোটি। ছবিটি ২০ জুন, ২০২৫-এ মুক্তি পায়। ভারতে এর আয় ছিল প্রায় ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি টাকা। চলতি বছরের চতুর্থ ছবি ‘থাম্মা’ দীপাবলিতে মুক্তি পায়। ছবিটির

বাজেট ছিল প্রায় ১৪০ কোটি। এখনও পর্যন্ত ভারতে ছবির মোট আয় ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় ১৪৩.৭৫ কোটি। ভারতীয় গণমাধ্যম বলছে, ২০২৫ সালে মুক্তি পাওয়া এই চারটি ছবির মাধ্যমে অভিনেত্রী ১২৭৫ কোটি টাকারও বেশি আয় করেছেন। একই সঙ্গে বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন রাশমিকা। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নর ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক ছবিটির জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এ অভিনেত্রী। এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে

নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’ ‘পুষ্পা’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। অভাবের মধ্যে বড় হয়ে উঠেছেন রাশমিকা। তবে, তার এবং তার বোনের লেখাপড়ার ব্যাপারে ত্রুটি রাখেননি অভিভাবকরা। রাশমিকাও পড়াশোনায় মনোযোগী ছিলেন। রাশমিকা প্রথমে কোডাগুর কুর্গ পাবলিক স্কুলে পড়াশোনা করেন। স্কুল পাশের পর রাশমিকা তার আগ্রহের বিষয় হিসেবে টেলিভিশন বিজ্ঞাপন এবং মডেলিং ইভেন্টে কাজ করতে শুরু করেন। উচ্চশিক্ষার জন্য প্রি-ইউনিভার্সিটি কোর্স করতে রাশমিকা মাইসুরুর ইনস্টিটিউট অব কমার্স অ্যান্ড আর্টস-এ ভর্তি হন। এর পর বেঙ্গালুরুর রামাইয়া কলেজ অব আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সে ভর্তি হয়েছিলেন তিনি। মনোবিজ্ঞান, ইংরেজি সাহিত্য এবং সাংবাদিকতায় ডিগ্রি অর্জন করেছেন রাশমিকা। এরপর জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে

তিনি চলে আসেন প্রচারের আলোকবৃত্তে। সংবাদমাধ্যমে প্রকাশিত তার ছবি চলচ্চিত্র নির্মাতাদের নজর কাড়ে। দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা সঙ্গে রাশমিকা মন্দানার প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই চলছিল। সম্প্রতি প্রেমিক এই অভিনেতার সঙ্গেই বাগদান সেরেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে ইতোমধ্যে রাশমিকা ও বিজয়ের আংটি বদলের খবরও প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি এটাও জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ব্যাপক পরিসরে বিয়ে করার পরিকল্পনা চূড়ান্ত হতে পারে তাদের। যদিও দুই তারকার কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!