কোথায়-কখন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফিনজাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪

কোথায়-কখন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফিনজাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ |
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত হয়েছে। যা আজ শনিবার বিকেলে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়েছে, এটি কারইকাল এবং মামাল্লাপুরম দিয়ে তামিলনাড়ু উপকূল অতিক্রম করবে। ওই সময় বাতাসের গতিবেগ ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং ঝড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। গতকাল শুক্রবার আইএমডি জানিয়েছিল, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ২৯ নভেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ওই সময় ঝড়টি পুদুচেরি থেকে ২৭০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব এবং চেন্নাই থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ

ব্যবস্থাপনা মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। তামিলনাড়ু পুদুচেরি, চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোথায়-কখন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফিনজাল যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে বর্ষা পরবর্তী মৌসুমে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হলো ফিনজাল। গত অক্টোবরে দানা নামের আরেকটি ঘূর্ণিঝড় ভারতীয় উপকূলে আঘাত হানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’