কোটার চাকুরি ঘুসের কোটায় টিকে আছে, চাঁদাবাজ পুলিশ সদস্য সোলাইমান ঢালীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

কোটার চাকুরি ঘুসের কোটায় টিকে আছে, চাঁদাবাজ পুলিশ সদস্য সোলাইমান ঢালীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভাসারচর মৃৎ নোয়াব আলী ঢালীর ছেলে পুলিশ সদস্য সোলাইমান তার চাচাত ভাই জামাল ঢালী মিলে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে গজারিয়ার ভাসারচর সহ বিভিন্ন এলাকায়। জমি দখল, চাঁদাবাজি মামলা বানিজ্য সহ নানাবিধ অপকর্মের সাথে জরিত এই পরিবারটি , কুমিল্লা হাইওয়েতে একাধিক ডাকাতির সামনের সাড়িতে ছিলেন লোকমুখে শোনা যায় । কুমিল্লার সাবেক এডিশনাল এসপি গোপালগঞ্জের মোঃ সাখাওয়াত হোসেন, বিপি-৭৬০৫১০২৪৭৪ তার সহযোগী পরিচয় দিয়ে এই অপকর্ম থেকে পার পেতে থাকে, তাদের পরিবারের নামে একাধিক বার একাধিক ভুক্তভোগী গজারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে কোন পতিকার না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকের জীবনের ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে ।

একই গ্রামের রজিনা বেগম (ছদ্দনাম) জানান তাকে জামাল ঢালী এবং সোলাইমান ঢালী দীঘদিন ধরে শীলতাহানির হুমকি দিয়ে আসছে , তাদের হত্যার হুমকিতে আমার স্মামি দেশের বাইরে চলে গেছে , আমাদের বেশ কিছু জমি তাহারা দখল করে নিয়েছে এই নিয়ে আমি একাধিকবার স্থানীয় ভাবে বসার চেষ্টা করে ব্যর্থ তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ার আমাকে মারধর করে এবং আমি আমার পরিবার বেঁচে থাকা নিয়ে চিন্তিত তাই গত ১৮-১২-২০২৪ গজারিয়া থানায় একটা সাধারন ডাইরি করি নিরাপত্তা চেয়ে তারপর থেকে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে আমি বাধ্য হয়ে এলাকা ত্যাগ করে আছি । একই এলাকার হাবিবর রহমান( ছদ্দনাম) তার জমি দখল করিয়া নেই এইব্যাপারে

একাধিকবার থানায় অভিযোগ দিয়ে কোন প্রকার প্রতিকার পাইনি । সোলাইমান কে একাধিক বার কল দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অবৈধ সম্পদের পাহাড় গড়ে প্রায় ৩০ একরের বেশি সম্পদ অর্জন করেছে। ভাসারচর এলাকার এক আতংকের নাম সোলাইমান এবং তার ভাই জামাল । তাদের ব্যাপারে কথা হয় আব্দুল জলিল নামে একজন ব্যবসায়ীর সাথে তিনি জানান সোলাইমান এর পুলিশের উচ্চ মহলে ভালো সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কোন প্রদক্ষেপ নিতে পারছেনা কেও , তিনি নিজেও নাকি দুই লক্ষ(২,০০,০০০) টাকা চাঁদা দিয়েছে সোলাইমান গং কে , তার জমি দখল করে নিয়েছে যা এখুনু তিনি দখল নিতে পারিনি ও আইনগত কোন সাহায্য পাইনি । সোলাইমান

এর প্রভাবের কাছে জিম্মি হয়ে এলাকা ছেরেছে অনেক যুবক । একই ইউনিয়নের দত্তেরচর গ্রামের তাজুল ইসলাম কে গত ১৪-০২-২৫ তারিখে অপহরণ করে মুক্তিপন দাবি করে , পরবর্তীতে মুক্তিপন নিয়ে তাকে ছেড়ে দেয় । এই পরিবারের ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী । সুত্র: দৈনিক সমাজের আলো

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ