ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
কেন আলিয়ার কাছ থেকে করণকে চুরি করতে চান ওয়ামিকা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের যাত্রা শুরু হয়েছিল ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর একের পর এক সিনেমা করে পরিচিতি পেয়েছেন তিনি। ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র মতো সিনেমায় নজরকাড়া অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ অভিনেত্রী। তবে এ উত্থানের পেছনে নেপথ্যে বড় অবদান রয়েছে পরিচালক করণ জোহরের। এ নিয়ে রয়েছে বড় বিতর্ক বলিপাড়ায়।
এ আলোচনা নতুন নয়; এর আগেও ঐশ্বরিয়া রাই থেকে সোনাক্ষী সিনহা—বহু বলিউড তারকা প্রকাশ্যে স্বীকার করেছেন— আলিয়ার ক্যারিয়ারে বড় অবদান রয়েছে করণ জোহরের। এবার একই প্রসঙ্গে ব্যতিক্রমী মন্তব্য করলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, আমার যদি আলিয়ার কাছ থেকে কিছু
চুরি করতে হয়, তবে আমি করণ জোহরকে চুরি করব। তিনি বলেন, তার মতো একজন সমর্থক জীবনে থাকাটা ভীষণ জরুরি, যিনি সব সময় পাশে থাকবেন। করণ জোহর আলিয়ার জীবনে সে রকমই একজন মানুষ বলেও জানান এ অভিনেত্রী। শুধু করণ জোহরই নন; ওয়ামিকা আরও বলেন, তিনি অনন্যা পান্ডের ত্বক, কৃতি শ্যাননের উচ্চতা, কীর্তি সুরেশের নম্রতা, বরুণ ধাওয়ানের এনার্জি এবং শাহরুখ খানের স্টারডামও চুরি করতে চান। যদিও সবটাই নিছক মজার ছলেই বলেছেন অভিনেত্রী। ওয়ামিকার এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কেউ কেউ ঐশ্বরিয়া রাইয়ের পুরোনো মন্তব্য মনে করিয়ে দিয়েছেন। আবার অনেকে ওয়ামিকাকে সাহসী বলেও প্রশংসা করেছেন। তবে কেউ কেউ মনে করছেন, আলিয়া এ মন্তব্য একেবারে
সহজভাবে নেবেন না। যদিও আলিয়ার সমর্থকরাও এ কথা শুনে চুপ থাকেননি। তারা বলেছেন, করণ জোহর না থাকলেও আলিয়া বলিউডে আসতেন। কারণ পরিচালক মহেশ ভাটের কন্যা বলে কথা।