কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অফিস সহকারীকে আটকের প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫

কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অফিস সহকারীকে আটকের প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ |
আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে অন্তর্বর্তী সরকারের সমর্থক বিভিন্ন সংগঠনের হুঁশিয়ারির মধ্যে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গত বুধবার রাতে মব সন্ত্রাসীরা হামলা-ভাঙচুর করেছে বলে দাবি করেছে দলটি। ১৫ই নভেম্বর, শনিবার ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনের পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বুধবার রাত ১১ থেকে সাড়ে ১২টা পর্যন্ত সরকার সমর্থিত মব সন্ত্রাসীরা ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ ঘোষিত লক ডাউন কর্মসূচি প্রতিহত করার নামে ১২ই নভেম্বর তারিখ রাত্র ১১টায় প্রায় শতাধিক লোক ড.

ইউনূসের সমর্থনে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ফাঁসি দাবি করে ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ করে এবং ভাঙচুর করে। তারা প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালায়। হামলাকারীরা অফিস সহকারী মনির হোসেনকে মারধর করে তার হাতে ‘বোমা ধরিয়ে দিয়ে’ পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে তারা তালা লাগিয়ে ওই অফিস দখল নিয়ে অফিসের দরজায় ফ্যাসিবাদবিরোধী গবেষণা কেন্দ্রের সাইনবোর্ড লাগিয়ে দেয়। পার্টি অফিসের গলিতে তারা আতঙ্ক ছড়িয়ে ওয়ার্কার্স পার্টি নেতাকর্মীদের আক্রমনের চেষ্টা অব্যহত রেখেছে। এ ঘটনার পুলিশের সহায়তা চাওয়া হলেও তারা নীরবতা পালন করে। পার্টির নেতৃবৃন্দ বলেন, ওয়ার্কার্স পার্টি অফিস আক্রমণের ঘটনার

সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছে এবং অফিস সহকারী মনির হোসেনের মুক্তি দাবি করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু