ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন
রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত
পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত
পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত
পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান
পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ
কেনিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৬
কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটের দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে বেলা ৩টার দিকে কাইম্বুর কাছে এটি বিধ্বস্ত হয়। খবর আল জাজিরার।
কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছি। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানেও দুজনের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকদের তোলা ছবিতে দেখা গেছে, উৎসুক জনতা জড়ো হয়েছেন। এছাড়া কেনিয়া রেডক্রস ও প্রথম সাড়া প্রদানকারী দলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা
ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা এএফপিকে বলেন, ‘বিমানটি আকাশেই আগুন ধরে যায়, এরপর সেটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।’
ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা এএফপিকে বলেন, ‘বিমানটি আকাশেই আগুন ধরে যায়, এরপর সেটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।’



