কেআইবিতে ভাগ-বাটোয়ারা নিয়ে বিএনপিপন্থি কৃষিবিদদের ২ গ্রুপে সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫

কেআইবিতে ভাগ-বাটোয়ারা নিয়ে বিএনপিপন্থি কৃষিবিদদের ২ গ্রুপে সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বিএনপিপন্থি কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় কৃষিবিদদের দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষিবিদ ইনস্টিটিউশনের মাসিক আয়ের ভাগবাটোয়ারা নিয়ে এ্যাবের আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম গ্রুপের অনুসারীদের মাঝে সংঘর্ষ শুরু হয়। হারুন গ্রুপের নেতৃত্ব দেন কৃষিবিদ নুরুন্নবী শ্যামল আর শামীম গ্রুপের নেতৃত্ব দেন কৃষিবিদ শফিক, কৃষিবিদ ইয়ার মাহমুদ প্রমুখ। নাম প্রকাশে অনিচ্ছুক এ্যাবের কয়েকজন নেতা জানান, রাত পৌনে দশটা পর্যন্ত এই সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন

কৃষিবিদ শ্যামল, শরীফ, ইকবাল, কৃষিবিদ শফিক, ইয়ার মাহমুদ, রবিউল ইসলাম রবি ও আদনান প্রমুখ। এ বিষয়ে নুরুন্নবী শ্যামল বলেন, একটা ঘটনা ঘটেছে। তেমন বড় ঘটনা না। কৃষিবিদ শফিক বলেন, একটা বড় দরবার নিয়ে ঘটনা ঘটেছে। বিষয়টা মীমাংসা করা হচ্ছে। ৩৫ হাজার সদস্যের কৃষিবিদদের জাতীয় সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) এক যুগেরও বেশি সময় চলেছে লুটপাটের মহোৎসব। নানা খাত দেখিয়ে ভুয়া ভাউচার বানিয়ে টাকা আত্মসাৎ ছিল নিত্যদিনের ব্যাপার। আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজধানীর খামারবাড়ির কেআইবি কার্যালয়টি ব্যবহার করতেন তাদের দলীয় কার্যালয়ের মতোই। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর প্রতিষ্ঠানটি দখলে নেন বিএনপিপন্থি কৃষিবিদরা। কিন্তু ভাগবাটোয়ারা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বেশ কয়েক

মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। কেআইবির সর্বশেষ নির্বাচন হয় ২০১৬ সালের ডিসেম্বরে। এখনও কমিটিবিহীন চলছে কেআইবি। নাম প্রকাশে অনিচ্ছুক বেশকয়েকজন কৃষিবিদদ বলেন, 'কৃষিবিদরা এ দেশের কৃষির প্রাণভোমরা। অথচ তাদের মধ্যে চলছে বিভাজন। প্রকাশ্যে কিংবা গোপনে এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েলের চেষ্টা চলে। অনৈক্যের কারণে কৃষিবিদদের দাবি-দাওয়াও পূরণ হচ্ছে না। সবাইকে এক ছাতার নিচে আনতে দ্রুত উদ্যোগ নেওয়া দরকার।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন