কু-প্রস্তাবের শিকার হয়েছিল পায়েল! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫

কু-প্রস্তাবের শিকার হয়েছিল পায়েল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ |
গ্ল্যামার জগতের চাকচিক্যের আড়ালে যে গাঢ় অন্ধকার লুকিয়ে থাকে, তার নাম ‘কাস্টিং কাউচ’। কাজের সুযোগের বিনিময়ে অনৈতিক সুবিধা চাওয়ার এই ঘৃণ্য প্রথা থেকে রেহাই পাননি টালিউডের প্রথম সারির অভিনেত্রী পায়েল সরকারও। সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা সামনে এনে রীতিমতো বোমা ফাটালেন দেবের একসময়ের এই জনপ্রিয় নায়িকা। একসময় টালিউডের বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল মুখ ছিলেন পায়েল। দেবের সঙ্গে তার জুটি বক্স অফিসে একাধিক ব্লকবাস্টার হিট উপহার দিয়েছে। অথচ খ্যাতির শিখরে থাকা এই অভিনেত্রীকেই কুপ্রস্তাবের শিকার হতে হয়েছিল। সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রি’-এর একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হন পায়েল। শো-এর প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, সঞ্চালিকার সঙ্গে আলাপচারিতায় নিজের

ক্যারিয়ারের কঠিন সময়ের কথা তুলে ধরছেন তিনি। পায়েল বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ অভিনেত্রী ঠিক কী বোঝাতে চাইছেন, তা স্পষ্ট করতে সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, ‘যৌন সুবিধা?’ জবাবে কোনো রাখঢাক না রেখেই পায়েল ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, ‘হ্যাঁ, সেটাই।’ নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী আরও জানান, তিনি যখন সেই অনৈতিক আবদারে সাড়া দেননি এবং তার ক্যারিয়ারে ফ্লপ ছবির কারণে খারাপ সময় চলছিল, তখন সেই প্রযোজক প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। পায়েলের ভাষায়, ‘‘ফ্লপ ছবির পর আমার ক্যারিয়ারে যখন একটা কঠিন সময় চলছিল, সেই প্রযোজক তখন আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা খারাপ কথা লিখতেন। এমনকি

আমার ছবিতে ‘ক্রস’ চিহ্ন দিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতেন। বেসিক্যালি তিনি পুরো ‘সাইকো’ হয়ে গিয়েছিলেন।” তবে সেই প্রযোজকের নাম প্রকাশ না করলেও পায়েল জানান, তিনি ভেঙে পড়েননি। নিজের যোগ্যতায় তিনি ফিরে এসেছেন। তার কথায়, “তারপর আমি কামব্যাক করলাম। এরপর ‘প্রেম আমার’ হলো, ‘লে ছক্কা’ হলো। মনে আছে, এক বছরের ব্যবধানে দুটো ছবির শুটিং করেছিলাম।” ভিডিওতে তরুণী বলেন, ‘আমি ভাবতেই পারিনি সে এমন কথা বলবে। না বলার পরও এমন আচরণ করে যা আমাকে ভয় পাইয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, একা নারী হিসেবে ভ্রমণ করা কতটা চ্যালেঞ্জিং, এ ঘটনাটি তাকে সেটা আবার স্মরণ করিয়ে দিয়েছে। ‘আমি এই ঘটনার কারণে পুরো ভ্রমণ নষ্ট করব না, কিন্তু মানসিকভাবে

এটা একটা ধাক্কা।’ ঘটনার পর পুলিশ ২৩ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে