কুরবানির ঈদেও প্রেক্ষাগৃহে সিয়াম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

কুরবানির ঈদেও প্রেক্ষাগৃহে সিয়াম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
রোজার ঈদের পর কুরবানির ঈদেও প্রেক্ষাগৃহে উপস্থিত থাকছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে নতুন কোনো সিনেমার নায়ক হয়ে নয়। তিনি থাকছেন শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফি। জানা গেছে, এরইমধ্যে ৪০ সেকেন্ডের ক্যামিও চরিত্রের শুটিংও শেষ করেছেন সিয়াম। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এছাড়াও গুরুত্বপূর্ণ আরও একটি চরিত্রে রয়েছেন জয়া আহসান। বর্তমানে শাকিব-জয়া কলকাতায় রয়েছেন। সেখানে সিনেমাটির ডাবিংয়ে অংশ নিয়েছেন তারা। দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, এফএস নাঈম, ডা. এজাজ, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?