কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ April, ২০২৫

কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ April, ২০২৫ |
কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে বরুড়া ও মুরাদনগরে পৃথক দুইটি ঘটনায় তাদের মৃত্যু হয়। কুমিল্লার বরুড়ায় মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। অন্যদিকে মুরাদনগরে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুজন। আজ সোমবার এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আজকের পত্রিকাকে বিষয়গুলো নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বরুড়ার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে দুপুরে দুই স্কুলছাত্র নিহত হয়। তারা হলো- ওই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)।

উভয়ে বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। হালকা বৃষ্টির মধ্যে কয়েকটি শিশু মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনজন আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। বরুড়া থানার ওসি নাজমুল হাসান বলেন, হাসপাতাল থেকে দুজনের লাশ বাড়িয়ে নিয়ে গেছে স্বজনেরা। অপর দিকে মুরাদনগরে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এ ঘটনা ঘটে। বজ্রপাতের পর আশপাশের লোকজন ছুটে এসে দেখেন- কোরবানপুরের নিখিল দেবনাথ (৬৪) ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসীম উদ্দীন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩০) মারা গেছেন। বাঙ্গরা

বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানা, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী