কিয়ারাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

কিয়ারাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি মা হতে চলেছেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের দুবছরের মাথায় অভিনেত্রী নিজেই সুখবরটি জানিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টের ছবিতে দেখা যায়- সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের ওপর রাখা সাদা ছোট্ট এক জোড়া মোজা। এভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। সঙ্গে লিখেছেন, আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে। পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই এই দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা। বলিউডের একাধিক তারকাও এ হবু মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে এই তারকা জুটিকে অভিনন্দন জানিয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। কিয়ারার শেয়ার করা ছবিতে কমেন্ট বক্সে অপু লিখেছেন, ‘স্বাগতম।’ সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি লাভ ইমোজি। ২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমার সেটে

দেখা হয় কিয়ারা ও সিদ্ধার্থের। দুজনে শুটিং চলাকালেই ডেটিং শুরু করেছিলেন বলে জানা যায়। তবে প্রেমের সম্পর্ক নিয়ে তখন মুখ খোলেননি কেউ-ই। বিষয়টি সর্বপ্রথম প্রকাশ্যে আনেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। ২০২২ সালে ‘কফি উইথ করণ’-এর একটি শো-তে তিনি জানান, সিদ্ধার্থ কিয়ারার সঙ্গে ডেটিং করছেন। এরপর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে একটি ঐতিহ্যবাহী হিন্দু অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন দুই তারকা। আগামীতে কিয়ারাকে দেখা যাবে ‘ডন-৩’ সিনেমায়। রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অন্যদিকে ‘পরম সুন্দরী’ সিনেমা নিয়ে আসছেন সিদ্ধার্থ মালহোত্রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও