কিডনি ভালো রাখতে যে ৫ সবজি খাদ্যতালিকায় রাখুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ January, ২০২৫

কিডনি ভালো রাখতে যে ৫ সবজি খাদ্যতালিকায় রাখুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ January, ২০২৫ |
আপনার কিডনি ভালো রাখার জন্য অতিরিক্ত পানি পান করে থাকেন। প্রচুর পরিমাণে পানি খাওয়া ভালো। কিন্তু পানি খেলে কি সব সমস্যার সমাধান হয়। হয় না। বিশেষ করে শীতকালে পানি কম খাওয়া হয়। এ জন্য কিছু ঘটতি থাকে। তাই আরও কিছু প্রয়োজন হয়। আর আমরা সবাই কমবেশি শীতকালে পানি খেয়ে থাকি। তাই পুষ্টিবিদরা বলছেন, শীতকালে খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা প্রয়োজন, যা বিকল্প পথে শরীরে পানির জোগান দেয়। বিশেষজ্ঞরা বলছেন, কিডনির অতিরিক্ত কাজ করতে হয়। যার ফলে পানির অভাবে কিডনির সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সে জন্য পাঁচ সবজি আপনার কিডনির সমস্যার দূর করতে সহায়ক হতে পারে। তা হলো— বিট,

ক্র্যানবেরি, মিষ্টি আলু, রসুন ও পালংশাক আপনার কিডনিকে সুস্থ রাখবে। জেনে নিন যে পাঁচ সবজির গুণাগুণ ও বৈশিষ্ট্য— বিট: রক্ত পরিশুদ্ধ করার কাজে শীতকালীন এ সবজির জুড়ি মেলা ভার। এতে রয়েছে হাই ফাইবার। বিটকে তাই সালাদ কিংবা স্যুপ হিসাবে খেতে পারেন। শীতকালে বাজারে গেলে সবচেয়ে বেশি নজরে পড়ে বিট। দামও মধ্যবিত্তের নাগালের মধ্যে। পুষ্টিবিদরা বলছেন, শীতকালীন খাদ্যতালিকায় বিট থাকা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ বিটের খাদ্যগুণ অনেক। বিট খুব দ্রুত হজম হয়। ক্র্যানবেরি: প্রস্রাবে সংক্রমণ মূলত কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণ। তাই সে সমস্যা রুখতে আজই খাদ্যতালিকায় ক্র্যানবেরি রাখা প্রয়োজন। পুষ্টিবিদরা বলছেন, প্রতিদিন এক গ্লাস করে ক্র্যানবেরির জুস খেতে পারেন। আর না হলে ক্র্যানবেরি ফল হিসাবে

চিবিয়ে খেতে পারেন। তাতে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা কমবে অনেকটাই। মিষ্টি আলু: মিষ্টি আলু ভিটামিন এ, সি, ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ। এ সবজি অত্যন্ত পুষ্টিকর। রক্তচাপ নিয়ন্ত্রণ ও কিডনিকে ভালো রাখার জন্য মিষ্টি আলুর কোনো বিকল্প নেই। শীতকালীন খাদ্যতালিকায় তাই অবশ্যই মিষ্টি আলু থাকা প্রয়োজন। রসুন: যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধিতে রসুনের ভূমিকা যথেষ্ট। রক্তচাপ ও রক্তে কোলেস্টেরেলের মাত্রা নিয়ন্ত্রণে রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত দিয়েছেন পুষ্টিবিদরা। তাই শীতের খাদ্যতালিকায় রসুন যেন থাকে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। পালংশাক: আয়রন, ম্যাগনেশিয়ামসহ আরও নানা খনিজের সম্ভারে সমৃদ্ধ পালংশাক। তাই যাদের কিডনিতে স্টোনের সমস্যা রয়েছে, তাদের খাদ্যতালিকায় অবশ্য পালংশাক রাখা প্রয়োজন। আপনি চচ্চড়ি কিংবা সিদ্ধ

করেও পালংশাক খেতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল