কাশ্মীরে হামলা: ব্যথিত পাকিস্তানের শোবিজ তারকারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫

কাশ্মীরে হামলা: ব্যথিত পাকিস্তানের শোবিজ তারকারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ |
কাশ্মীরের পেগেলগামের হামলায় ২৬ জনের হতাহতের ঘটনায় স্তম্ভিত বলিউড। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বলিউড তারকা হামলার নিন্দা ও নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ন্যাক্কারজনক ঘটনা স্পর্শ করেছে পাকিস্তানি তারকাদের মনও। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হোসেন, উজমা খান, ফারহান সাইদসহ অনেক তারকা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আগামী ৯ মে ফাওয়াদ খান-বাণী কাপুর অভিনীত সিনেমা ‘আবির গুলাল’ ভারতে মুক্তির কথা ছিল। তবে পাকিস্তানি অভিনেতা হওয়ায় তার এই সিনেমাটি মুক্তি নিয়ে ভারতের সিনেমা জগতে তীব্র বিতর্ক চলছে। যদিও ফওয়াদ খান হামলার প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘পেহেলগামে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে

আমি ভারাক্রান্ত। প্রার্থনা করছি নিহতদের পরিবারের জন্যে। আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তারা যেন এই কঠিন পরিস্থিতিতে শক্তি খুঁজে পান।’ পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বলেছেন, ‘যে কোনও স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমানভাবেই দুঃখজনক। এ] ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাদের জন্য আমি ভারাক্রান্ত।’ ভারতীয়দের মতোই তিনিও এই ঘটনায় ব্যথিত বলে জানান হানিয়া। তিনি বলেন, ‘যন্ত্রণা, শোক ও আশা এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তাদের একার থাকে না। সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।’ বলিউডের

জনপ্রিয় ছবি ‘সানম তেরি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন মাওরা হোসেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। কোনো একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মানে আমাদের সকলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ। এই বিশ্বে এ কী হচ্ছে?’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর