কাল চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ October, ২০২৪

কাল চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৪ |
মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় মেট্রোর এ স্টেশনটির কার্যক্রম শুরু হবে। সোমবার (১৪ অক্টোবর) উত্তরায় মেট্রোরেলের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা আবদুর রউফ। যেখানে বলা হয়েছে, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। এর আগে শনিবার (১২ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু করে দিতে পারবো। উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায়

বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি। এরপর থেকেই বন্ধ ছিল স্টেশনটি। হামলার ঘটনার পর বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে গিয়ে জানিয়েছিল স্টেশনটি চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার চালু হচ্ছে মেট্রোরেল মিরপুর-১০ স্টেশন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা