কার্ডিফ ছাত্রদের পরিবেশনায় ‘বীরপুরুষ’, বাঙালি সংস্কৃতির নান্দনিক উপস্থাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪

কার্ডিফ ছাত্রদের পরিবেশনায় ‘বীরপুরুষ’, বাঙালি সংস্কৃতির নান্দনিক উপস্থাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ |
একটা ছোট ছেলে কল্পনাবিলাসী। কারও কাছে সে মাথা নোয়াতে অপ্রস্তুত। অকুতোভয় সেই বীর মাকে ভীষণ ভালোবাসে। মায়ের বিপদে তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে। খোকা কল্পনা করে বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে…। ‘বীরপুরুষ’ নাটকে এমন কিছু দৃশ্য ফুটিয়ে তোলে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার শিক্ষার্থীরা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘বীরপুরুষ’ থেকে অনুপ্রাণিত; যেখানে একজন শিশুর ভয় জয় করে সাহসিকতার উদাহরণ স্থাপনের গল্প তুলে ধরা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় স্কুলটি তাদের প্রথম বার্ষিক নাট্য প্রদর্শনী আয়োজন করে। শুরুতেই ছিল এসএম রায়হানুল আলমের কোরিওগ্রাফিতে নৃত্যাল্লেখ্য ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’। প্রায় ৪০ মিনিটের ‘বীরপুরুষ’

নাটকটি নির্দেশনা দিয়েছেন কার্ডিফের নৃত্য ও নাট্য শিক্ষিকা পারিসা আফরোজ। ‘বীরপুরুষ’ কবিতাটি অনেকের পড়া আছে। কিন্তু কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা দর্শকের সামনে এ কবিতার নাট্যরূপ যেভাবে দেখাল, তা সত্যিই অসাধারণ। এ নাটকের প্রধানতম চালিকাশক্তি ছিল শিক্ষার্থীদের প্রচেষ্টা ও তাদের দুর্দান্ত অভিনয়। একেকজন দক্ষ অভিনয়শিল্পীর মতো দৃশ্যের পর দৃশ্যে শিশুরা অভিনয় করে গেছে। নাটকটিতে অভিনয় করেছে ইন্দ্রাক্ষী দাস মজুমদার, আয়েশা নুসরাত, রাফিদ ইউনুস, হাফসা, শাইস্তা ওয়াহুজ শিরোপা, মাহরিন জারা, মাহীরা আরিয়া, ইনায়া, মানহা, ওয়াসি, ফাবিয়ান, তাজবীর, ফাইয়াদ, সারিনা, আরিবা প্রমুখ। নাট্য প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান অভিনেতা ও পরিচালক এবং প্রাচ্যনাটের প্রতিষ্ঠাতা আজাদ আবুল কালাম। স্কুলের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করে

তিনি বলেন, ‘শিল্পকলার মঞ্চ বাংলাদেশের সবচেয়ে বড় ও পেশাদারি মঞ্চ। এখানে আমিও অভিনয় করি। সেখানে আমি যখন দেখি কেজি অথবা নার্সারির শিশুরা অভিনয় করছে তখন আমার কাছে এটি খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছে। খুব ভালো অভিনয় করেছে শিশুরা। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান সুরাইয়া আকতার রিনা, দৈনিক সমকালের উপসম্পাদক মাহবুব আজীজ, সিটি ব্যাংকের পিআরও মিডিয়া ম্যানেজার আলপনা আখতার, প্রাচ্যনাটের অভিনেতা-পরিচালক তৌফিকুল ইমন। স্কুলের প্রিন্সিপাল আয়শা শারমিন চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা। পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘শিশুদের মেধার বিকাশ ঘটাতে নানা সাংস্কৃতিক আয়োজন জরুরি, যা শুরু করেছে কার্ডিফ স্কুল।’ নাটকটি শিশুদের

আত্মবিশ্বাসের জায়গায় ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে সমকালের উপসম্পাদক মাহবুব আজীজ বলেন, আমাদের শিশুদের বেড়ে ওঠার কালে একটি বড় অভিজ্ঞতা হয়ে থাকবে ‘বীরপুরুষ’। তাদের আত্মবিশ্বাসের জায়গায় বড় একটি ইতিবাচক পদক্ষেপ এ নাটক। স্কুলের প্রতি অনুরোধ থাকল তাদের আর দশটি কাজের সঙ্গে নাটকটিকে যেন তারা পাশে রাখে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক আসাদুজ্জামান ও ইভানা হক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল