কারিনা কাপুরের গোপন ফিটনেস রুটিন ফাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

কারিনা কাপুরের গোপন ফিটনেস রুটিন ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
বলিউডে যে কজন অভিনেত্রীর নামের সঙ্গে ‘ফিটনেস কুইন’ শব্দটি যোগ করা যায়, তাঁদের মধ্যে অন্যতম কারিনা কাপুর খান। কারিনা ও ফিটনেস যেন একে অপরের পরিপূরক। যত ব্যস্ততাই থাকুক, ফিটনেস রুটিন বাদ দেওয়ার পক্ষে নন এই বলিউড তারকা। নিজের ফিটনেস রুটিন তিনি তৈরি করেছেন মূলত ব্যায়ামের ধারাবাহিকতা ও শারীরিক শক্তির ওপর নির্ভর করে। ৪৪ বছর বয়সী কারিনা কাপুর খান বাড়িতে ওয়ার্কআউট করতেই বেশি পছন্দ করেন। ইনস্টাগ্রামে প্রায়ই তাঁর ওয়ার্কআউটের রিলস পাওয়া যায়। ভক্তরা বেশ আগ্রহ নিয়ে সেসব রিলস দেখেন। ভক্তকুল ছাড়াও ফিটনেস-সচেতন মানুষ কারিনার ওয়ার্কআউটের প্রশংসা করতে ভোলেন না। ত্বকের উজ্জ্বলতা ও শারীরিক সুস্থতার জন্য অন্য কিছুর চেয়ে শরীরচর্চাতেই ভরসা রাখেন এ

তারকা—এ কথাও বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানা যায়। চলতি বছরের ১১ আগস্ট, একটি ইনস্টাগ্রাম পোস্টে সেলিব্রিটি ফিটনেস কোচ মহেশ কারিনার সর্বশেষ ওয়ার্কআউট রুটিনের কিছু ঝলক অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এ থেকে কিছুটা হলেও ধারণা করা যায় কারিনা কাপুরের ওয়ার্কআউট রুটিন সম্পর্কে। কারিনা কাপুরের ওয়ার্কআউট রুটিনে যা রয়েছে— লেগ রোটেশন লেগ রোটেশনে হাঁটু ও গোড়ালির জয়েন্টে বিশেষভাবে পা ঘোরানো হয়। এটি হিপ জয়েন্টের নমনীয়তা ও শক্তি বাড়াতে সাহায্য করে। কারিনা তাঁর পেটের পেশিকে শক্তিশালী করতে এবং নিতম্বের নমনীয়তা উন্নত করতে লেগ রোটেশন করেন। এতে সামগ্রিকভাবে তাঁর শরীরের নিচের অংশের গতিশীলতা বাড়ে। লেগ রাইজেস তিনি তাঁর তলপেটের পেশি ও ঊরুকে টোনড রাখতে এই ব্যায়াম করেন। ব্যায়ামটি করার জন্য

চিত হয়ে শুয়ে দুই হাত শরীরের দুপাশে রেখে পা দুটি সোজা ওপর দিকে তুলে ৯০ ডিগ্রি কোণে নিয়ে আসতে হয়। তারপর ধীরে ধীরে নামিয়ে আনতে হয়। এ ব্যায়াম পেটের নিচের অংশের পেশি (লোয়ার অ্যাবডোমিনিস) শক্তিশালী করে। নিয়মিত এটি করলে পেটের মেদ কমে এবং হিপ টোনড থাকে। কেটলবেল সুইং কারিনা নিতম্ব, হাঁটু ও পিঠের স্বাস্থ্য ভালো রাখতে কেটলবেল সুইং ব্যবহার করেন। তিনি আয়নার সামনে উভয় পা আলাদা করে দাঁড়ান। কাঁধ বরাবর দুই হাত দিয়ে বেলটি তুলে ধরে যতক্ষণ না বাহু শরীরের ৯০ কোণে আসে, ততক্ষণ ধীরে ধীরে তুলতে থাকেন। কমপক্ষে ৫ সেকেন্ডের জন্য এটি ধরে রাখতে হয়। তারপর যতটা সম্ভব ধীরে ধীরে পায়ের

মাঝখানে বেলটি নামিয়ে নিতে হয়। এতে তাঁর ওজন থাকে নিয়ন্ত্রণে। ক্রাঞ্চ কারিনা তাঁর ওপরের পেটের পেশিগুলোকে টোনড রাখতে ক্রাঞ্চ করেন। মাটিতে পিঠ রেখে শুয়ে হাঁটু জোড়া ভাঁজ করে নেন, যাতে তাঁর পায়ের পাতা মাটিতে ঠেকে। হাত জোড়া মাথার পেছনে রেখে পেটের ওপরে চাপ দিয়ে মাথাটি হাঁটুর দিকে নিয়ে যান। এই পজিশনে ৫ সেকেন্ড থেকে তারপর আগের অবস্থায় ফিরে আসেন। কারিনার ডায়েট ও ফিটনেসের গোপন তথ্য স্ট্রেন্থ ট্রেইনিং, হাঁটাহাঁটি, সূর্য নমস্কার ও অন্যান্য ছোট ছোট ওয়ার্কআউট করেন কারিনা। ফিটনেস ঠিক রাখতে হালকা মসলায় রান্না করা সবজি-খিচুড়ি খান। খাওয়ার আগে খিচুড়ির ওপর ঘি ছড়িয়ে দেন। পরিমিত ঘি শরীর ও ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো। এ ছাড়া ফল

দিয়ে টক দই থাকে তাঁর স্ন্যাকস টাইমে। এভাবেই ফিট থাকেন এই তারকা। সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর