ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
কারিনাকে কনসার্ট মিস করার কষ্ট ভুলিয়ে দিলেন স্বামী-ছেলে
মুম্বাইয়ে চলছে জনপ্রিয় রক ব্যান্ড ‘গানস এন’ রোজেস’-এর কনসার্ট। সাধারণ দর্শক-শ্রোতা থেকে শুরু করে বহু বলিউডের তারকা এই কনসার্ট দেখার জন্য মুখিয়ে ছিলেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানেরও ইচ্ছা ছিল এই কনসার্ট উপভোগ করার। কিন্তু কনসার্টে মিস করে ফেলেছেন সাইফপত্নী। এতে ভীষণ মন খারাপ হয় তার। তবে স্বামী ও ছেলে তার মন ভালো করার জন্য বাড়িতেই করে ফেললেন এক মিনি কনসার্ট।
সোমবার (১৯ মে) ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা কাপুর দুটি ছবি শেয়ার করেছেন, যাতে দেখা যায় তার নিজের বাড়িতে চলছে এক ‘মিনি কনসার্ট’। প্রথম ছবিতে সাইফ আলি খান ও তাদের ছেলে তৈমুর আলি খান গিটার বাজাচ্ছেন, যা দেখে মুগ্ধ না
হয়ে উপায় নেই। ছবিটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘হয়তো গানস এন রোজেস মিস করেছি…’। সঙ্গে একটি তারা ইমোজি জুড়ে দিয়েছেন। দ্বিতীয় ছবিটি ছিল সাদা-কালো, যেখানে বাবা-ছেলের সেই একই গিটারের মুহূর্ত আবার ধরা পড়েছে। এর ক্যাপশনে কারিনা মজার ছলে লেখেন, ‘তবে আমার নিজের ব্যান্ড তো আছে’। এরসঙ্গে আগুন, ভালোবাসা ও হাসিমুখ ইমোজি যুক্ত করেন। ঘরের এই আদুরে পরিবেশ যে তাকে ভালোভাবেই আনন্দ দিচ্ছে, তা যেন ছবিগুলো থেকেই বোঝা যায়। তাই গানস এন’ রোজেস না দেখলেও কারিনার দিন যে গান আর ভালোবাসায় ভরপুর, তা নিঃসন্দেহে বলা যায়! এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন কারিনা কাপুর। সম্প্রতি তিনি অভিনয় করেছেন রোহিত শেঠির সিনেমা ‘সিংঘম এগেইন’-এ, যেখানে
প্রধান চরিত্রে রয়েছেন অজয় দেবগন। পরবর্তী সময়ে তিনি অভিনয় করবেন মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায়। এতে তার বিপরীতে দেখা যাবে প্রিথ্বিরাজ সুকুমারনকে। ইনস্টাগ্রামে মেঘনা ও প্রিথ্বিরাজের সঙ্গে স্ক্রিপ্ট পড়ার কিছু ছবি শেয়ার করেছেন কারিনা। ক্যাপশনে নিজেকে ‘ডিরেক্টরের অ্যাক্টর’ বলে উল্লেখ করেন। সিনেমাটিতে কাজ করার জন্য তিনি বেশ উত্তেজিত বলেও জানান। প্রিথ্বিরাজকে ‘দারুণ অভিনেতা’ বলে প্রশংসা করে কারিনা।জানান, তিনি প্রিথ্বিরাজের কাজ বরাবরই প্রশংসা করে এসেছেন। প্রথমে এই সিনেমাতে প্রিথ্বিরাজের জায়গায় আয়ুষ্মান খুরানাকে ভাবা হয়েছিল। তবে জানা যায়, শিডিউল জটিলতার কারণে আয়ুষ্মান ছবিটিতে সময় দিতে পারেননি।