কাতারে ইসরাইলের প্রধান টার্গেট কে এই খলিল আল-হাইয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫

কাতারে ইসরাইলের প্রধান টার্গেট কে এই খলিল আল-হাইয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ |
দোহায় ইসরাইলের হামলার প্রধান লক্ষ্য ছিলেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়া। কিন্তু কে এই আল-হাইয়া এবং হামাসের ভেতরে তার ভূমিকা কী? আল-জাজিরার প্রতিবেদন বলছে, ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের নিহত হওয়ার পর আল-হাইয়া হামাসের ভেতরে ব্যাপক ভূমিকা পালন করছেন। তিনি এখন গাজার নির্বাসিত প্রধান হিসেবে দোহায় অবস্থান করছেন এবং গাজা শান্তিচুক্তি নিয়ে আলোচনায় হামাসের শীর্ষ প্রধান সমঝোতাকারী হিসেবে কাজ করছেন। আল-হাইয়ার জন্ম ১৯৬০ সালে গাজায়। ১৯৮৭ সালে হামাস গঠিত হওয়ার সময় থেকেই তিনি সংগঠনের সঙ্গে যুক্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি হামাসের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে উঠে এসেছেন। ইসরাইলের বিভিন্ন হামলায় তিনি তার পরিবারের বহু সদস্যকে হারিয়েছেন। ২০০৭ সালে গাজার সেজাইয়া এলাকায় তার বাড়িতে ইসরাইলি

বিমান হামলায় বেশ কয়েকজন স্বজন নিহত হন। ২০১৪ সালের যুদ্ধে তার বড় ছেলে ওসামার বাড়ি বোমায় ধ্বংস হয়। এতে ওসামা, তার স্ত্রী এবং তাদের তিন সন্তান মারা যান। তবে এই হামলাগুলোর সময় আল-হাইয়া বাড়িতে ছিলেন না। কয়েক বছর আগে তিনি গাজা ছেড়ে দোহায় চলে আসেন। বর্তমানে তিনি হামাসের অন্যতম প্রভাবশালী নির্বাসিত নেতা। দোহা থেকেই তিনি আরব ও ইসলামি বিশ্বের সঙ্গে হামাসের যোগাযোগ রক্ষা করেন এবং সংগঠনের আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করতে মুখ্য ভূমিকা রাখেন। ইসরাইল দাবি করেছে, ৭ অক্টোবর ইসরাইলের হামলার অন্যতম পরিকল্পনাকরী তিনি। তাই তাকে লক্ষ্য করে কাতারে হামলা করা হয়েছে। তবে হামাসের সূত্র রয়টার্সকে জানিয়েছে, তিনি হামলা থেকে বেঁচে গেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব