কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ |
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। এদিন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন ট্রাম্প ও নেতানিয়াহু। ফোনালাপেই ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘প্রথম পদক্ষেপ হিসেবে—কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একই সঙ্গে হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার সময় কাতারের

সার্বভৌমত্ব লঙ্ঘন করার বিষয়েও তিনি অনুশোচনা প্রকাশ করেন। নেতানিয়াহু নিশ্চিত করেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা আর চালানো হবে না।’ গত ৯ সেপ্টেম্বর দোহায় ওই হামলা চালায় ইসরায়েল। দাবি করা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। এতে অন্তত পাঁচ হামাস সদস্য নিহত হন। একই সঙ্গে কাতারের নিরাপত্তা কর্মকর্তা বদর আল-দোসারিও প্রাণ হারান। তবে হামাসের শীর্ষ নেতারা অক্ষত থাকেন। নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা জানিয়েছে, ‘ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আর লক্ষ্যবস্তু করা হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি