কাওসার-জাফর-পায়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার-জাফর-পায়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মার্চের মধ্যে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইরান। স্যাটেলাইট তিনটি হলো-কাওসার, জাফর ও পায়া। ইরানের মহাকাশ সংস্থা (আইএসএ)-এর প্রধান হোসেইন সালারিয়েহ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘কাওসার’, ‘জাফর’ এবং ‘পায়া’—নামের তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, যা ইরানি বছরের শেষ (২০ মার্চ ২০২৬) নাগাদ সম্পন্ন হতে পারে। সম্প্রতি একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ওই ঘটনাটি ইরানের মহাকাশ গবেষণা সংস্থার অবজারভেটরিতে সরাসরি দেখার আয়োজন করা হয় এবং এতে বিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আর এরইমধ্যে এমন ঘোষণা দিলেন ইরানের মহাকাশ সংস্থার প্রধান। ড. সালারিয়েহ

বলেন, ‘এই ধরনের আয়োজন আমাদের মহাকাশ অভিযানের প্রতি প্রতিশ্রুতি ও জনগণের অংশগ্রহণের ইঙ্গিত দেয়।’ তিনি আরও বলেন, ‘কাওসার’, ‘জাফর’ ও ‘পায়া’ উৎক্ষেপণের মাধ্যমে ইরানের স্যাটেলাইট প্রযুক্তির সক্ষমতা আরও জোরদার হবে। সালারিয়েহ জানান, তিনটি স্যাটেলাইটই শরৎকালে উৎক্ষেপণের লক্ষ্যে রয়েছে, তবে ‘কারিগরি পরীক্ষার জন্য কিছুটা বিলম্ব হতে পারে’। তিনি বলেন, ‘নির্ভুলতা আমাদের অগ্রাধিকার। আমরা নিশ্চিত করতে চাই যে স্যাটেলাইটগুলো সর্বোচ্চ মানদণ্ড পূরণ করে।' ভবিষ্যৎ পরিকল্পনা সালারিয়েহ আরও জানান, এর বাইরে ‘নাহিদ-২’ নামে একটি ন্যারো-ব্যান্ড যোগাযোগ স্যাটেলাইট তৈরি করা হচ্ছে, যা ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় সংযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে। এছাড়া তিনি ঘোষণা দেন, শিগগিরই ‘শহীদ সোলেইমানি উপগ্রহব্যবস্থা’ উন্মোচন করা হবে। এটি একটি স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ, যা নির্ভরযোগ্য এবং টেকসই মহাকাশ যোগাযোগ

ব্যবস্থার পথপ্রদর্শক হবে। তিনি বলেন, ‘এটি মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভরতার দিকে আমাদের বড় পদক্ষেপ। বর্তমানে এর পরীক্ষামূলক মডেল প্রায় প্রস্তুত।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার