কলা গাছ থেকে কাপড় বানিয়ে বাজিমাত তাইওয়ানের উদ্যোক্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫

কলা গাছ থেকে কাপড় বানিয়ে বাজিমাত তাইওয়ানের উদ্যোক্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ |
তাইওয়ানের উদ্যোক্তা নেলসন ইয়াং দেশের ঐতিহ্যকে নতুনভাবে কাজে লাগিয়ে সাধারণ কলার গাছকে টেকসই বস্ত্র তৈরির অপ্রত্যাশিত উপাদানে রূপ দিতে চান। বর্তমানে তাইওয়ান বিশ্বের উন্নতমানের সেমিকন্ডাক্টরের শীর্ষ উৎপাদক হলেও এক সময় দ্বীপটি কলার জন্য বিশেষভাবে পরিচিত ছিল। ১৯৬০-এর দশকে তাইওয়ান নিজেদের ‘ব্যানানা কিংডম’ হিসেবে পরিচয় দিয়েছিল। এরও আগে জাপানি উপনিবেশিক শাসনামলে (১৮৯৫–১৯৪৫) দ্বীপটি আনারস ও কলার জন্য খ্যাতি অর্জন করেছিল। নেলসন ইয়াং-এর প্রতিষ্ঠান ফার্ম টু ম্যাটেরিয়াল, যার প্রধান কার্যালয় তাইওয়ানের মধ্যাঞ্চলীয় চ্যাংহুয়াতে, কলার আঁশকে বস্ত্রে রূপান্তর করছে। ইয়াং আশা করছেন, একদিন এই আঁশ বৈশ্বিক স্নিকার ব্র্যান্ডগুলোতে ব্যবহৃত হবে। তিনি রয়টার্সকে বলেন, ‘২০০৮ সালে ইউরোপের কিছু স্নিকার ব্র্যান্ড আমাদের জানিয়েছিল, তারা এমন একটি পথ খুঁজছে

যেখানে একই জমি থেকে খাদ্য ও কাঁচামাল উভয়ই উৎপাদন সম্ভব। সেই ধারণাকে ভিত্তি করেই আমরা কাজ শুরু করি। আমরা এখন নিশ্চিত করছি, আমাদের সব উপাদান আসবে কৃষিজ খাদ্য বা খাদ্যশিল্পের বর্জ্য থেকে, যা আমরা ব্যবহারযোগ্য কাঁচামালে রূপান্তর করি।’ প্রতিষ্ঠানটি কলাগাছের মাঝের অংশ, যা ফসল কাটার পর সাধারণত ফেলে দেওয়া হয়, তা সংগ্রহ করে আঁশ তৈরি করছে। এগুলো দিয়ে সুতা তৈরি করা যায় যা তুলার সঙ্গে মিশিয়ে মোজা বানানো সম্ভব, আবার ভেগান লেদারও বানানো যায়। তবে এই ব্যবসা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো পোশাক কোম্পানি থেকে অর্ডার পাওয়া যায়নি। তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের উদ্ভাবন ও টেকসই নকশা বিভাগের পরিচালক শার্লট চিয়াং বলেন, ‘পানি ব্যবহারে,

শোষণক্ষমতায় এবং সরবরাহের স্থিতিশীলতায় কলার আঁশ তুলার চেয়েও ভালো ফল দেখিয়েছে। ফলে ভবিষ্যতে এর ব্যবহার অত্যন্ত সম্ভাবনাময়। কলা আঁশ তাইওয়ানের জন্য টেক্সটাইল শিল্পে নতুন একটি বিশেষ ক্ষেত্র তৈরি করতে পারে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি