“কলকাতায় ‘লালবদর’ ডেকে লীগের মব” এনসিপি-শিবিরের দাবিকে ভিত্তিহীন বললেন মোশাররফ করিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৬

“কলকাতায় ‘লালবদর’ ডেকে লীগের মব” এনসিপি-শিবিরের দাবিকে ভিত্তিহীন বললেন মোশাররফ করিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৬ |
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ওপর হামলার দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গুপ্ত সংগঠন ছাত্রশিবির এ ঘটনায় আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে এবং কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি তুলেছে। তবে অভিনেতা মোশাররফ করিম এবং তার স্ত্রী উভয়েই গণমাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেনি এবং প্রচারিত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্ট থেকে এই বিতর্কের সূত্রপাত। ওই পোস্টে দাবি করা হয়, কলকাতার নিউ মার্কেট এলাকায় কস্তুরি হোটেলের সামনে রাত দশটার দিকে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশাররফ করিম। সেসময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগালি করে তার দিকে

তেড়ে যায় এবং হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন এসে অভিনেতাকে নিরাপদে সরিয়ে দেন বলে পোস্টে উল্লেখ করা হয়। এই পোস্টকে কেন্দ্র করে দ্রুত সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং ‘স্ট্যান্ড উইথ মোশাররফ করিম’ হ্যাশট্যাগে সরব হয়ে ওঠেন এনসিপি, গুপ্ত সংগঠন শিবিরসহ জুলাই সম্পৃক্তরা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে বলেন, “১ আগস্ট ২০২৪; শিক্ষার্থীদের ঐতিহাসিক ৯ দফা দাবির পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। সেই মোশাররফ করিমের ওপর পলাতক আওয়ামী লীগের হামলা প্রমাণ করে, ফ্যাসিবাদের দোসররা এখনও ঘৃণা ও সহিংসতার রাজনীতি থেকে বের হতে পারেনি। দেশের বাইরে গিয়েও তারা বাংলাদেশিদের জন্য হুমকি হয়ে উঠেছে।” হামলার তীব্র নিন্দা

জানিয়ে তিনি অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ নিয়ে হামলাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবিও জানান। তবে ঘটনার সম্পূর্ণ ভিন্ন বর্ণনা দিয়েছেন স্বয়ং মোশাররফ করিম ও তার স্ত্রী। অভিনেতার স্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, “সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয়” এবং তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। মোশাররফ করিম নিজেও গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।” উল্লেখ্য, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবির সপক্ষে এখন পর্যন্ত কোনো ভিডিও বা ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী

বক্তব্যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান গ্যাস নিয়ে সুখবর হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ। কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব