কর্মকর্তাকে লাঞ্ছিত করে বরখাস্ত হলেন বিজিএফসিএলের ৪ কর্মচারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

কর্মকর্তাকে লাঞ্ছিত করে বরখাস্ত হলেন বিজিএফসিএলের ৪ কর্মচারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
কাজ না করেও অতিরিক্ত ওভারটাইম দেওয়ার দাবি না মানায় এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ৪ কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) তাদের বরখাস্ত করা হলেও বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়। বরখাস্তকৃত চার কর্মচারী হলেন- গাড়িচালক মো. মমিনুল ইসলাম ও মো. মোস্তাক আহাম্মদ এবং প্লান্ট অপারেটর মো. শাহনূর আলম ও মো. জামাল হোসেন। এ ঘটনায় আহত কর্মকর্তা মো. মনজিল হাসিন সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিজিএফসিএল সূত্রে জানা গেছে, বিজিএফসিএলের বেশিরভাগ কর্মচারী দায়িত্ব পালন না করেও প্রতি মাসে ন্যূনতম ১০৪ ঘণ্টা ওভারটাইম দাবি করছেন। এজন্য কর্মচারীদের সংগঠন সিবিএর নেতাকর্মীরা সংশ্লিষ্ট তদারক কর্মকর্তাদের

ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন। গত ১৩ এপ্রিল বরখাস্ত হওয়া ওই চার কর্মচারীসহ পাঁচজন ওভারটাইম ইস্যুতে কম্প্রেসর মেকানিক্যাল মেইনটেইন্যান্স শাখার সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসানের সঙ্গে অসদাচরণ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মূলত, বরখাস্তকৃতরা প্লান্ট ও ওয়ার্কশপে উপস্থিত না থাকলেও দৈনিক ৪ ঘণ্টা এবং মাসে ন্যূনতম ১০৪ ঘণ্টা ওভারটাইম দাবি করেন। এটি তাদের নিয়ম উল্লেখ করে নিয়ম না মানলে কর্মকর্তাদের কেউই বিজিএফসিএলে চাকরি করতে পারবেন না বলে হুমকি দেন মনজিলকে। এছাড়া ওভারটাইম রেজিস্টারে বাস্তবিক বহির্গমনের সময়ের সঙ্গে অতিরিক্ত দুই ঘণ্টা যোগ কর রেজিস্ট্রি করার দাবি জানান। তবে এটি অনৈতিক হওয়ায় যতক্ষণ ওভারটাইম করবেন, ততক্ষণই রেজিস্ট্রি করার কথা বললে ক্ষিপ্ত হয়ে মনজিলকে শারীরিকভাবে

লাঞ্ছিত করেন তারা। এ ঘটনায় বিজিএফসিএলের মহাব্যবস্থাকের (প্রশাসন) কাছে লিখিত অভিযোগ দেন মনজিল। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (কম্প্রেসর ও জেনারেটর) মো. আবুল কাসেম খান জানান, কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় প্রাথমিকভাবে ওই চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পর দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়