ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘কন্যা’ গানের জোয়ারে মেতেছেন চার তারকা
ঈদে মুক্তি প্রতিক্ষীত সিনেমার মধ্যে একটি ‘জ্বীন-থ্রি’। এটি ‘জ্বীন’ সিনেমার সিক্যুয়াল। প্রথম কিস্তিতে অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। সঙ্গে ছিলেন পূজা চেরী। দ্বিতীয় কিস্তিতে তাদের কাউকেই দেখা যায়নি। তৃতীয় কিস্তিতে সজল ফিরলেও অনুপস্থিত পূজা। তার জায়গায় এসেছেন নুসরাত ফারিয়া।
সম্প্রতি এ সিনেমার ‘কন্যা’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে। অন্য অন্যসিনেমাগুলোর যেসব গান প্রকাশ হয়েছে, তারমধ্যে ‘কন্যা’ এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পূর্ণাঙ্গ উৎসবের গান হিসাবেই এটি নির্মিত হয়েছে। সঙ্গে রয়েছে বৈশাখের আমেজ। কারণ ঈদের দুই সপ্তাহ পরেই বাংলা নববর্ষ। আর তখনও ঈদের সিনেমাই চলবে প্রেক্ষাগৃহে। তাই এ গানটিও ঈদ ও বৈশাখী উৎসবে মাথায় রেখে নিমির্ত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা
কামরুজ্জামান রোমান। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়েজন করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন কণা ও ইমরান। এরইমধ্যে গানটি প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ও জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর’সহ অনেকেই ফেসবুকে তাদের নিজেদের ওয়ালে শেয়ার করেছেন। এ গান প্রসঙ্গে কণা বলেন, ‘গত বছর শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আমার দুষ্টু কোকিল গানটির প্রশংসা করেছিলেন, এবারনও কন্যার প্রশংসা করেছেন। এটাই অনেক বড় অর্জন বলে আমি মনেকরি।’ সজল বলেন, ‘কন্যার সাফল্যে আমি খুবই আশাবাদী সিনেমাও নিয়েও। দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা।’ নুসরাত ফারিয়া বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় কন্যার জোয়ার বইছে। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।’ ইমরান বলেন, ‘এই গান নিয়ে প্ল্যানটা সজল ভাইয়ের। গল্পটা শুনে একটা সময়
কন্যা নামটা হুট করেই আমার মাথায় আসে। যে কারণে পরে সজল ভাইয়ের সঙ্গে শেয়ার করি এবং গীতিকারের সঙ্গে আলোচনা করেই এ গানের সুর ও সংগীতায়োজন করি। আর এখনতো এই গান শ্রোতা দর্শকের এই সময়ের প্রিয় গান হয়ে উঠেছে। আমাদের সবার অনেক কষ্টের ফলেই কন্যার জোয়ার বইছে সবখানে।’