কনসার্টে বসের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, ডিভোর্স চাইলেন সেই নারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

কনসার্টে বসের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, ডিভোর্স চাইলেন সেই নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
বিখ্যাত কোল্ডপ্লে কনসার্টে অ্যাস্ট্রোনোমার কোম্পানির প্রাক্তন মানবসম্পদ প্রধান ক্রিস্টিন কেবট এবং সিইও অ্যান্ডি বাইরনের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। তাদের দেখে কোল্ডপ্লের সংগীতশিল্পী ক্রিস মার্টিন মঞ্চ থেকে মজার মন্তব্য করে বলেন, ‘তারা হয়তো প্রেমে পড়েছে নয়তো খুব লাজুক।’ মঞ্চ থেকে এমন মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং উভয়কেই পেশাগতভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে তারা উভয়েই পদত্যাগ করতে বাধ্য হন। ট্রল এবং কৌতুক অনুষ্ঠানের বিষয়ও হয়ে ওঠে তারা। ঘটনার মাত্র দুই মাসের মধ্যে, নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথ আদালতে ক্রিস্টিন কেবট তার স্বামী অ্যান্ড্রু কেবটের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। এ খবরও সামাজিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক

আলোচনার জন্ম দিয়েছে। অ্যান্ড্রু কেবটের প্রাক্তন স্ত্রী জুলিয়া কেবট জানান, ঘটনার পর তিনি বিষয়টি নিয়ে অ্যান্ড্রুকে ফোনে বার্তা পাঠান। অ্যান্ড্রু জানান, ক্রিস্টিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যদিও তারা একই বাড়িতে থাকেন, তবে তা কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক নয়। নিউ হাম্পশায়ারের উপকূলে তাদের ২২ কোটি ডলারের বাড়ি রয়েছে, যেখানে ১৬ মিলিয়ন ডলারের ঋণ রয়েছে। তারা কেবল সেই ঋণ শোধ করছেন। একটি কনসার্টের দৃশ্য ব্যক্তিগত ও পেশাগত জীবনকে উল্টে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার অনেকেই মনে করছেন, জীবন ও সম্পর্ক নিয়ে আরও সচেতন, যত্নশীল ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার