কণ্ঠহীনদের জন্য প্রযুক্তির বিস্ময়, মস্তিষ্ক পাঠ করে কথা বলছে এআই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

কণ্ঠহীনদের জন্য প্রযুক্তির বিস্ময়, মস্তিষ্ক পাঠ করে কথা বলছে এআই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
একসময় যিনি কথা বলতে পারতেন না, এখন তিনি গাইছেন গানও! এ যেন বিজ্ঞানের এক বিস্ময়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উদ্ভাবন করেছেন এমন এক প্রযুক্তি, যা মাত্র ২৫ মিলিসেকেন্ডে মানুষের মস্তিষ্কের সংকেত পড়ে তাৎক্ষণিকভাবে কথা তৈরি করতে পারে। অ্যামিওট্রফিক ল্যাটারাল স্কলেরোসিসে আক্রান্ত এক রোগীর ওপর পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি প্রয়োগ করা হয়। তার মস্তিষ্কের ভাষা ও মুখের পেশি নিয়ন্ত্রণকারী অংশে বসানো হয় ২৫৬টি ইলেকট্রোড। স্ক্রিনে দেওয়া বাক্য মনে মনে বলার সময় তার মস্তিষ্ক যে সংকেত তৈরি করে, তা এআই প্রযুক্তি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ভাষায় রূপ দেয়। গবেষকরা বলছেন, এটি শুধু শব্দ নয়, বরং মানুষের স্বাভাবিক কথাবার্তার ভঙ্গিমা ও উচ্চারণের ওঠানামাও অনুকরণ করতে পারে।

এতে রোগী নিজেই বলছেন, ‘এটা যেন নিজের কণ্ঠেই কথা বলছি।’ আরও চমকপ্রদ বিষয় হলো ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে তার পুরোনো রেকর্ড করা কণ্ঠস্বর ফিরিয়ে আনা হয়েছে। ফলে যন্ত্রের কণ্ঠ নয়, যেন জীবন্ত একজন মানুষই কথা বলছেন। এ প্রযুক্তি নতুনভাবে কথা বলা অসম্ভব হয়ে পড়া মানুষদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। গবেষকরা বলছেন, ভবিষ্যতে শুধু চিন্তা দিয়েই কথা বলা, গান গাওয়া কিংবা ফোনে আলাপ-সবই সম্ভব হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম