কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানালেন শবনম ফারিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫

কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানালেন শবনম ফারিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫ |
এবার রাস্তায় নারী হয়রানি ও হেনস্তার প্রতিবাদ জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। হয়রানির শিকার হওয়া এক নারীর ভিডিও শেয়ার করে পুলিশকে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান অভিনেত্রী। শনিবার (২২ মার্চ) ফারিয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভাইরাল ভিডিও শেয়ার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই ভিডিও থেকে জানা যায়, শ্যামলী মোহনপুর (রিংরোড) এলাকায় টিউশন শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তায় এক বয়স্ক নারীর কাছে হয়রানির শিকার হন এক তরুণী। এ ভিডিওর ক্যাপশনে ফারিয়া লেখেন, রাস্তায় হয়রানি করা অনেক হয়েছে। অকারণে কুরুচিকর মন্তব্য বা যেকোনো ভাবে কাউকে হয়রানি করার অধিকার কারো নেই। সেটা রাস্তা হোক

কিংবা সোশ্যাল মিডিয়ায়। পাবলিক স্পেস আমাদের সকলের। এখানে কারো অস্তিত্বের জন্য অনিরাপদ বা অপমানিত বোধ করা উচিত নয়। অভিনেত্রী আরও লেখেন, সময় এসেছে মানুষকে জবাবদিহি করার। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ - ডিএমপিকে রাস্তায় হেনস্তা এবং হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি। যারা মনে করে যে তারা এ থেকে পার পাবে তাদের কঠিন পরিণতির জন্য আমাদের আরও কঠোর নীতি মেনে চলা প্রয়োজন। সবার উদ্দেশে ফারিয়া বলেন, বাইরের অন্যায় দেখলে কথা বলুন। যারা হয়রানির শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়ান। নীরবতা হেনস্তাকারীদের ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই আসুন এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে সম্মানের সাথে

কোনও আপোস নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা