ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ঐশ্বরিয়া-আনুশকার নায়কের সিনেমা নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানে
ঘটনা ২০১৬ সালের। উরি হামলার প্রভাব পড়েছিল পাকিস্তানেও। সেই সময়ে ভারতীয় সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ বলিউডে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সিনেমায় তার সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মার মতো তারকারা। উরির ঘটনায় সমস্যার মুখোমুখি হয়েছিল সিনেমাটি। ফাওয়াদ খানের অভিনয়ের কারণে সিনেমাটি ভারতে মুক্তি পেতেই যথেষ্ট ঝামেলা পোহাতে হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সিনেমায় পাক শিল্পীরা নিষিদ্ধ হয়ে যান।
আবার আট বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় হতাশ পাক নায়ক। পহেলগাঁওকাণ্ডের পর ভারত নিষিদ্ধ করছে পাক অভিনেতাদের। এবার একই পথেই কি হাঁটবে পাকিস্তান? এমনই চর্চা শুরু হয়েছে পড়শি দেশের একটি সিদ্ধান্তে।
পহেলগাঁও ঘটনার পর
বলিউডে নিষিদ্ধ অভিনেতা ফাওয়াদ খানের সিনেমা ‘আবির গুলাল’। সিনেমার নায়িকা বাণী কাপুরও নিজ দেশের অভিনেতাদের থেকে যথেষ্ট অপমানিত হয়েছেন। কারণ তিনি পহেলগাঁওয়ে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর দুঃখপ্রকাশ না করে ফাওয়াদের সঙ্গে সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন। এবার পালা সম্ভবত পড়শি দেশের। ভারতীয় নায়িকার সঙ্গে অভিনয়ের অপরাধে এবার নিজের দেশে নিষিদ্ধ হতে চলেছে ফাওয়াদের ‘আবির গুলাল’ সিনেমাটি। সিনেমার মুখ্য পরিবেশক সতীশ আনন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাণীর সঙ্গে অভিনয়ের কারণে পাকিস্তানেও দেখা হবে না ওই সিনেমাটি। সতীশ আনন্দ বলেন, দুই দেশের কোথাও মুক্তি না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন সিনেমার প্রযোজক। দুই দেশের রাজনৈতিক বিরোধ ছায়া ফেলছে খেলা, শিক্ষা ও শিল্প-সংস্কৃতিতে, যা
একেবারেই কাম্য নয়। তিনি বলেন, ফাওয়াদ অবশ্য আশা একেবারে ছাড়েননি। তিনি সিনেমার প্রচার তার মতো করে করছেন। উল্লেখ্য, ভারতে এই পাক অভিনেতার বড়সংখ্যক অনুরাগী রয়েছে। তাকে ভালোবেসে ‘পঞ্চম খান’ বলে ডাকেন তারা। অভিনেতার ঝুলিতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছাড়াও রয়েছে ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘খুবসুরত’-এর মতো হিট সিনেমা।