এষাকে যৌন হেনস্তা, অভিযুক্তকে ধরে যা করলেন অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪

এষাকে যৌন হেনস্তা, অভিযুক্তকে ধরে যা করলেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ |
পর্দায় মিষ্টি প্রেমের গল্পে লাস্যময়ী নায়িকার চরিত্রে অভিনয় করলেও বাস্তবজীবনে পুরো বিপরীত বলিউড অভিনেত্রী এষা দেওল। কিন্তু এত দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন অভিনেত্রী হয়েছেন যৌন হেনস্তার শিকার। এক শোর মঞ্চে ওঠার সময় দেহরক্ষীদের উপেক্ষা করেই নায়িকাকে বাজেভাবে স্পর্শ করেছিলেন এক যুবক! এরপর হাতেনাতে ধরেও ফেলেন সেই অভিযুক্তকে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এষা দেওল এ ঘটনা জানিয়ে বলেন, ঘটনাটি প্রায় ২০ বছর আগের। ২০০৫ সালে ছবির প্রচারে পুনে গিয়েছিলেন। সেখানেই ভিড়ের মধ্যে এক আপত্তিকর কাণ্ড ঘটায় এক যুবক। সেই ঘটনা বর্ণনা করে এষা বলেন, ‘ছবির কলাকুশলীরা একে একে মঞ্চে উঠছিলেন। আমি ওদের পেছনে ছিলাম। আমাকে ভিড়ের হাত থেকে বাঁচাতে নিরাপত্তারক্ষীরাও ছিলেন। তবু

তার মধ্যে টের পেলাম কেউ আমাকে নোংরাভাবে স্পর্শ করল। টের পাওয়ামাত্রই ঘাড় ঘুরিয়ে ফেললাম। পেয়েও গেলাম যে কুকর্মটা করেছিল। ভিড়ের মধ্যে থেকেই তার জামার কলার ধরে টেনে চড় থাপ্পড় মারা শুরু করেছিলাম।’ এষা আরও বলেন, ‘আমি এমনিতে মাথা গরম মানুষ নই। কিন্তু যখন কোনো কিছু আমার সহ্যের বাঁধ ভেঙে দেয়, তখন রাগে ফেটে পড়ি। আর বিশেষ করে এ রকম পরিস্থিতিতে যে কোনো মেয়ের প্রতিবাদ করা উচিত, যেভাবেই হোক প্রতিবাদ করা উচিত। শুধু বুকের খাঁচা বড় বলে, শারীরিকভাবে নারীর তুলনায় বেশি শক্তিশালী বলে পুরুষেরা এসব করে পার পেয়ে যেতে পারে না।’ উল্লেখ্য, ২০০২ সালে ‘মেরে দিল সে পুচে’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন

এষা দেওল। ‘তুম জানো না হাম’, ‘ধুম’, ‘যুবা’, ‘নো এন্ট্রি’, ‘কাল’, ‘পেয়ারে মোহন’, ‘কাশ’, ‘ম্যায় আইসা হি হুঁ’, ‘ডার্লিং’, ‘জাস্ট ম্যারেড’ মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে