এমন সুযোগ জীবনে একবার আসে, কেন বললেন তামান্না? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

এমন সুযোগ জীবনে একবার আসে, কেন বললেন তামান্না?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
মহাকুম্ভে গেছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। সালোয়ার ও কুর্তা পরেই কুম্ভে পৌঁছান এ অভিনেত্রী, সঙ্গে যান তার পরিবারও। ত্রিবেণি সঙ্গমে ডুব দেওয়ার ব্যাপারে পরিবারকে সহযোগিতা করতেও দেখা যায় তাকে। এ সময় অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘জীবনে এমন সুযোগ একবার আসে, তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। অনেক মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই।’ তামান্নার কথায়, ‘সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সেজন্য সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভালো লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।’ ‘ওডেলা ২’ ছবির ঝলকেও তামন্নাকে

সন্ন্যাসিনীর বেশে দেখা গেছে। গেরুয়া ও খয়েরি রঙের পোশাকের সঙ্গে রুদ্রাক্ষের মালা। কপালে তিলক। ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে তেলুগু ভাষায় বক্তব্য রাখেন তামন্না। মহাকুম্ভে এসে ছবির ঝলক প্রকাশ্যে আনায় নিজেকে ‘সৌভাগ্যবতী’ বলেও মন্তব্য করেন তিনি। ‘ওডেলা রেলওয়ে স্টেশন’ মূলত একটি ক্রাইম থ্রিলার ছিল। তার সিক্যুয়েল ‘ওডেলা ২’-ও একই ধারার ছবি বলে জানা যাচ্ছে। ঝলকে তামান্নাকে দেখে ইতোমধ্যেই মুগ্ধতার অনুরাগীরা। শনিবার প্রয়াগরাজে তামান্না ভাটিয়া তার পরবর্তী ছবির লুক প্রকাশ্যে এনেছেন। কপালজুড়ে কাটা তিলক। কাঁধে ঝোলা। হাতে ডমরু। সন্ন্যাসিনী বেশে তামান্নার ছবি দেখলে অনেকেই ভাববেন, সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে তিনি? রিয়েল লাইফ নয়, আসলে রিল

লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল