এবার হলিউড সিনেমায় শাকিব খান! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

এবার হলিউড সিনেমায় শাকিব খান!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান হলিউডে অভিনয় করবেন। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা মিলেছে। ঈদের সময় হঠাৎ করেই খবর ছড়ায়, বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবরের সঙ্গে নতুন একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন শাকিব। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত জনপ্রিয় স্পাই থ্রিলার ‘এমআর-নাইন’-এর নির্মাতা আসিফ আকবর এবার নতুন একটি থ্রিলারধর্মী হলিউড সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। পরিচালক জানান, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। শাকিব খানকে কেন্দ্রীয় চরিত্রে চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে থাকবেন দুই অভিনেত্রী—একজন বাংলাদেশি এবং অন্যজন

হলিউড থেকে নেওয়া হবে। পাশাপাশি ছবির খল চরিত্রেও থাকবেন হলিউডের পরিচিত কোনো মুখ। জানা গেছে, আগামী মাসের শুরুতেই শাকিব খান যুক্তরাষ্ট্রে যাবেন প্রজেক্টের চূড়ান্ত প্রস্তুতির জন্য। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এটি হবে শাকিব খানের প্রথম হলিউড সিনেমা। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?