এবার ব্রিকস জোটের সদস্য হতে ফিলিস্তিনের আবেদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫

এবার ব্রিকস জোটের সদস্য হতে ফিলিস্তিনের আবেদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ |
আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিকস-এ পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ফিলিস্তিন। তবে এখন পর্যন্ত জোটের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। ফলে আপাতত অতিথি দেশ হিসেবেই জোট সম্মেলনে অংশ নেবে ফিলিস্তিন। বিষয়টি নিশ্চিত করেছেন, রাশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদেল-হাফিজ নোফাল। শুক্রবার রুশ সংবাদমাধ্যম আরআইএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত নোফাল বলেন, ‘ফিলিস্তিন আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। কিন্তু কিছু বিশেষ শর্তের কারণে আমরা এখনো পূর্ণাঙ্গ সদস্য হতে পারিনি। সেই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা অতিথি হিসেবেই থাকব। জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।’ ২০০৬ সালে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিল মিলে ব্রিকসের যাত্রা শুরু করে। পরে ২০১১ সালে এতে যোগ দেয়

দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ২০২৪ সালে জোটে যুক্ত হয় মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও ইরান। চলতি বছরের শুরুতে ইন্দোনেশিয়া পূর্ণাঙ্গ সদস্য হিসেবে ব্রিকসে অন্তর্ভুক্ত হয়। শুধু সদস্য দেশ নয়, আরও একাধিক অংশীদার রাষ্ট্র ব্রিকসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এদের মধ্যে রয়েছে বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনাম। ফিলিস্তিনের এই পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে চীন। শুক্রবার বেইজিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেন, ‘আমরা সমমনা দেশগুলোর ব্রিকসে যোগদানকে স্বাগত জানাই। এভাবে সবাই একসঙ্গে কাজ করলে একটি ন্যায্য ও সমতাভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘ব্রিকস এখন উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর জন্য অন্যতম

গুরুত্বপূর্ণ সহযোগিতার প্ল্যাটফর্ম। এটি আন্তর্জাতিক রাজনীতিতে বহুমেরুকরণ ও গণতন্ত্রায়নের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখছে। ফলে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো ব্রিকসকে ব্যাপকভাবে গ্রহণ করছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি