এবার নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠলেন আর্জেন্টাইন নোবেল বিজয়ী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

এবার নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠলেন আর্জেন্টাইন নোবেল বিজয়ী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বিরুদ্ধে একটি ফেডারেল আদালতে পিটিশন দাখিল করে আর্জেন্টিনার নোবেল শান্তি পুরস্কারজয়ী আদোলফো পেরেজ এস্কুইভেল দাবি করেছেন, আর্জেন্টিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর অধীনে তার আইনি বাধ্যবাধকতা পালনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে আসেন, তবে তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এ খবর জানিয়েছে আল মায়াদিন। সোমবার আর্জেন্টিনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এস্কুইভেল জানান, তিনি তার আনুষ্ঠানিক আবেদন আদালতে জমা দিয়েছেন। তিনি বলেন, আর্জেন্টিনার উচিত আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আইসিসি যে নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে, তা কার্যকর করা। দিনি বলেন, “যদি তিনি (নেতানিয়াহু) এখানে আসেন প্রেসিডেন্ট মিলেয়ের আমন্ত্রণে, তাহলে

অবশ্যই প্রতিরোধের মুখে পড়বেন। আমরা আশা করি, তিনি এই দেশে না আসেন।” তিনি সরকারের স্মরণ করিয়ে দেন যে, আর্জেন্টিনা আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারকে স্বীকৃতি দেয়, ফলে আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করার সুযোগ নেই। পেরেজের ভাষায়, “ইসরায়েলের সামরিক অভিযান ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করেছে এবং এতে আনুমানিক ২০ হাজার ০০০ শিশুর মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতিতে জবাবদিহি এড়ানো সম্ভব নয়।” পেরেজ প্রেসিডেন্ট মিলেয়ের সরকারের সমালোচনা করে বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না করার অবস্থান গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, “আদালতের অবস্থান স্পষ্ট। প্রেসিডেন্টের অস্বীকৃতি গণতন্ত্রের জন্য একটি নেতিবাচক বার্তা এবং এটি আর্জেন্টিনার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি ক্রমবর্ধমান একত্রীকরণের ইঙ্গিত দেয়।” লাতিন আমেরিকায়

মানবাধিকার আন্দোলনের একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পেরেজ ১৯৮০ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন আর্জেন্টিনার সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে অহিংস প্রতিরোধের অগ্রভাগে। সে সময় তাকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছিল। এবারও তিনি রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে ন্যায়বিচারের পক্ষে তার আজীবন অঙ্গীকারের পুনরায় প্রকাশ ঘটালেন। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি