এবার ইউএস ওপেন ফাইনালে অতিথি হয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫

এবার ইউএস ওপেন ফাইনালে অতিথি হয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ |
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসছে রোববার নিউইয়র্কে ইউএস ওপেনের পুরুষদের ফাইনাল সরাসরি মাঠে বসে দেখবেন। আয়োজকেরা বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প আর্থার অ্যাশ স্টেডিয়ামে এক অতিথির আমন্ত্রণে থাকবেন। তিনি সেখানকার ভিআইপি স্যুইট থেকে ম্যাচটি দেখবেন। ফাইনালে মুখোমুখি হবে স্পেনের কার্লোস আলকারাজ আর ইতালির ইয়ানিক সিনার। তবে ট্রাম্প কার আমন্ত্রণ গ্রহণ করেছেন, তা প্রকাশ করা হয়নি। রাষ্ট্রপতি হওয়ার আগে ট্রাম্প নিয়মিত ইউএস ওপেনের খেলা দেখতেন। তবে প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথম যাচ্ছেন এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে। আর তাতে বিল ক্লিনটনের পর ইউএস ওপেনে হাজির হওয়া প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন তিনি। ক্লিনটন ২০০০ সালে ভেনাস উইলিয়ামসের নারী এককের ফাইনাল দেখেছিলেন। গত নভেম্বর নির্বাচনে জেতার পর থেকে ট্রাম্প

নানা বড় ক্রীড়া আসরে গিয়েছেন। ফেব্রুয়ারিতে তিনি নিউ অরলিন্সে সুপার বোল দেখেছিলেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন মাসের শেষে নিউইয়র্কের বাইরে অনুষ্ঠিতব্য রাইডার কাপও তিনি মাঠে বসে দেখবেন। জুলাইয়ের মাঝামাঝি ট্রাম্প আলোচনায় আসেন ফিফা ক্লাব বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বিজয়ী চেলসি দলের খেলোয়াড়দের সোনার পদক দেওয়ার পর তিনি বিজয়ীদের মঞ্চে দাঁড়িয়েই থাকেন। সাধারণত এ সময়টা শুধু বিজয়ী দলের জন্যই রাখা হয়। এবার কোন কাণ্ড করে বসেন ইউএস ওপেনের ফাইনালে, সেটাই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব