এবারও ডিসিপি জমা দিতে বিলম্ব, দুশ্চিন্তায় স্টার সিনেপ্লেক্স! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৬

এবারও ডিসিপি জমা দিতে বিলম্ব, দুশ্চিন্তায় স্টার সিনেপ্লেক্স!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ |
ঈদকে ঘিরে দেশের সিনেমা অঙ্গনে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে মুক্তির আগমুহূর্তে আবারও ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) জমা দেওয়া নিয়ে জটিলতায় পড়েছে দেশের অন্যতম আধুনিক সিনেমা চেইন স্টার। সময়মতো ডিসিপি না পাওয়ায় ঈদের সিনেমাগুলোর শিডিউল ও অগ্রিম টিকিট বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে প্রতিষ্ঠানটি। সিনেমা মুক্তির আগে প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য ডিসিপি সরবরাহ করা বাধ্যতামূলক। কোনো টেকনিক্যাল ত্রুটি বা ফরম্যাটজনিত সমস্যা দেখা দিলে নতুন করে ডিসিপি তৈরি করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। গত ঈদেও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবারও সেই আশঙ্কা কাটছে না। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ জানান, এবারের ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে এবং সিনেপ্লেক্সে সর্বোচ্চ সংখ্যক সিনেমা

প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। তবে ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও এখনো সব সিনেমার ডিসিপি হাতে পায়নি তারা। তিনি বলেন, ডিসিপি না পাওয়ায় এখনো আমরা শিডিউল চূড়ান্ত করতে পারছি না। ফলে অগ্রিম টিকিটও ছাড়া যাচ্ছে না। ডিসিপি ফাইনাল পাওয়ার পর সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করতেও সময় লাগে। প্রযোজক ও পরিবেশকরা যদি সময়মতো ডিসিপি জমা না দেন, তাহলে আমাদের অনেক অফিসিয়াল কার্যক্রম আটকে যায়। এছাড়া গত ঈদের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি হোক, সেটিও চান না বলে জানান তিনি। ডিসিপি সংক্রান্ত কোনো সমস্যা হলে তার দায় সিনেপ্লেক্স নেবে না বলেও স্পষ্ট করেন মেজবাহ আহমেদ। এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে ‘রকস্টার’, ‘রইদ’, ‘মাসুদ রানা’, ‘মালিক’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’,

‘পিনিক’, ‘বনলতা সেন’, ‘তছনছ’ ও ‘অফিসার’সহ বেশ কয়েকটি সিনেমা। তবে শেষ পর্যন্ত ঠিক কতটি সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। অন্যদিকে দেশে বর্তমানে সিনেমা হলের সংখ্যা প্রায় ১২০টির মতো। এত সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে একসঙ্গে বিপুলসংখ্যক সিনেমা মুক্তি পাওয়াকে চলচ্চিত্রসংশ্লিষ্টরা বড় ধরনের প্রতিযোগিতা ও ঝুঁকি হিসেবেই দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই