ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো
নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ
ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, খুশি মেহজাবীন চৌধুরী
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন
চেন্নাইয়ে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রান তাড়া করতে নেমে রবিবার আইপিএল ২০২৬-এর অন্যতম সেরা এক ইনিংস খেললেন উরভিল প্যাটেল। চেন্নাই সুপার কিংসের এই ব্যাটার মাত্র ১৩ বলে হাফ-সেঞ্চুরি করে রেকর্ড স্পর্শ করেছেন।
এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে শুরু থেকেই লখনউয়ের বোলারদের ওপর চড়াও হন প্যাটেল। বিশেষ করে লেগ-স্পিনার দিগভেশ রাঠির এক ওভারে তিনি টানা পাঁচটি ছক্কা মারেন।
ডানহাতি এই ব্যাটার ১৩ বলে হাফ-সেঞ্চুরি করে যশস্বী জয়সওয়ালের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ২০২৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতার বিপক্ষে একই রেকর্ড গড়েছিলেন জয়সওয়াল।
হাফ-সেঞ্চুরি করার পর প্যাটেল তার পকেট থেকে একটি চিরকুট বের করেন, যাতে লেখা ছিল— ‘এটা তোমার জন্য বাবা’। তার এই কাজ গ্যালারির দর্শক ও
সোশ্যাল মিডিয়ায় সবার মন জয় করে নিয়েছে। প্যাটেল একবার ক্যাচ দিয়ে বেঁচে গেলেও থামেননি। শেষ পর্যন্ত ২৩ বলে ৬৫ রান করে শাহবাজ আহমেদের বলে আউট হন তিনি। বাউন্ডারির কাছে ক্যাচ ধরেন আবেশ খান। প্যাটেল যখন আউট হয়ে ফেরেন, ততক্ষণে ২ উইকেটে ১২৭ রান তুলে চেন্নাই জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে।