এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, নিশোকে খোঁচা পূজা চেরীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫

এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, নিশোকে খোঁচা পূজা চেরীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫ |
আগামী ঈদুল ফিতর সামনে রেখে পরিচালক রেদওয়ান রনি তার নতুন সিনেমা ‘দম’-এর মহরত করলেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ মহরত অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরী প্রমুখ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এ সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। উন্নত জীবনের খোঁজে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের কঠিন সংগ্রামই এ সিনেমার মূল বিষয়বস্তু। তবে এ সিনেমার জন্য প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখন কাজাখস্তানে দৃশ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন। শিগগিরই শুরু হবে সিনেমা 'দম'-এর শুটিং। আর এ সিনেমায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন আফরান

নিশো ও পূজা চেরী। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসের মধ্যেই নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে নিলেন অভিনেত্রী পূজা চেরি। এক প্রশ্নের জবাবে মজা করে অভিনেত্রী বলেন, এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, এনারা সবাই বাচ্চা! বিশেষ করে এই মানুষটা (আফরান নিশোর দিকে ইশারা করে) একেবারে বাচ্চা। পূজার কথায় হেসে নিশো জবাব দেন— ‘হ্যাঁ, আমি তো বাচ্চাই!’ অভিনয়শিল্পী হিসেবে নিজের কাজ নিয়েও আশাবাদী পূজা চেরী। অভিনেত্রী বলেন, এর আগে যত কাজ করেছি, ভালো ছিল; তবে এবার মনে হচ্ছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারব। তিনি বলেন, ‘নিশো ভাই এতটাই কনফিউজড করে দেন যে, শুটিংয়ে গিয়ে কী

করবেন, তা এখন থেকে টেনশনে আছি। তবে আমি খুব এক্সাইটেড। কারণ এটি আমার জন্য বড় একটা চ্যালেঞ্জিং কাজ। আপনারা বলছেন আমি গুণী, কিন্তু এ সিনেমা শেষ হলে হয়তো মনে হবে আমি কিছুটা হলেও অভিনয় করতে পারি। এদিকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে— বড়পর্দায় অভিনেতা আফরান নিশোর নতুন নায়িকা হতে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ‘দম’-এর মহরতের মঞ্চে দেখা যায়নি তাকে। শুধু পূজা চেরীকেই দেখা গেছে। এবং অনুষ্ঠানে নিশোর সঙ্গে জুটি বেঁধে আসছেন পূজা বলে প্রযোজকসূত্রে ঘোষণা দেওয়াও হয়েছে। এদিন একেবারে সাদামাটা সাজে কোনো মেকআপ ছাড়াই অনুষ্ঠানে হাজির ছিলেন পূজা চেরী। তিনি মঞ্চে আসেন পালকীতে চড়ে। তাকে পালকী থেকে হাত ধরে

নামাতে সহায়তা করতে দেখা যায় ‘দম’ এর দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে। পালকী থেকে নেমে পূজা চেরী বলেন, মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ এ সিনেমায় আমার কোনো মেকআপ নেই। এখানে আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল