এক মাসের বেশি সময় পর শুটিংয়ে ফিরলেন অপূর্ব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

এক মাসের বেশি সময় পর শুটিংয়ে ফিরলেন অপূর্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
এক মাসের বেশি সময় পর ছোট পর্দার শুটিংয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছাত্র-জনতার সরকার পতনের আন্দােলনে স্থবির ছিল শুটিং পাড়া। অবশেষে ক্যামেরার সামনে আবার হাজির হলেন জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। রুবেল হাসান পরিচালিত নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড’। এই নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী। নাটকটির পরিচালক রুবেল হাসান বলেন, ‘অপূর্ব ভাইয়া অনেক দিন পর শুটিংয়ে ফিরলেন। এটা একটা অন্য রকম গল্প। এখানে তার সঙ্গে রয়েছেন তটিনী। এই জুটিকে নিয়ে একটানা দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে’। জানা গেছে, আকবর হায়দার মুন্না প্রযোজিত এ নাটকটি

খুব শিগগিরই ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে। সর্বশেষ ‘গোলাম মামুন’ নামে একটি ওয়েব সিরিজে দেখা যায় অপূর্বকে। শিহাব শাহীন নির্মিত এই সিরিজটি দারুণ দর্শক জনপ্রিয়তা পায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে