একের পর এক হিট গান গেয়েও পুরস্কার না পাওয়ার আক্ষেপ জুনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ January, ২০২৫

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

একের পর এক হিট গান গেয়েও পুরস্কার না পাওয়ার আক্ষেপ জুনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ January, ২০২৫ |
দেবের ছবিতে তার গান প্রথম দিন থেকে জনপ্রিয়তা পেয়েছে। মাঝে ১০ বছরের বিরতিতে ছিলেন। আবার ফিরেই ‘খাদান’ ছবিতে কণ্ঠ দিলেন। আবারও জনপ্রিয়তার তুঙ্গে। বাকিটা ইতিহাস। এরপর আনন্দবাজার অনলাইনের খোঁজ। মুখোমুখি হলেন সংগীতশিল্পী জুন বন্দ্যোপাধ্যায়। তার আসল নাম দেবপ্রিয়া। সম্প্রতি এক সন্ধ্যায় সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক উপালি মুখোপাধ্যায়। এটি পাঠকদের জন্য তুলে ধরা হলো— যারা বিয়ে করেছেন তারা তো গাইছেনই ‘হায় রে বিয়ে হলো কেনে’! যাদের বিয়ে হয়নি, তাদেরও এই গান মনপছন্দ। এ বিষয়ে গায়িকা জুন বন্দ্যোপাধ্যায় কী ভাবছেন? কোন রসায়নের জোরে দেবের ছবিতে তার গাওয়া প্রত্যেকটি গান হিট?—এমন প্রশ্নের উত্তরে জুন বলেন, পুরোটাই কাকতালীয়। আমার কোনো পরিকল্পনা ছিল না। আমার

প্রথম নেপথ্য গান ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে। সেখানেও দেব অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন! পরে তো দেবের ছবি মানেই আমার গান। দেবের নায়িকার ঠোঁটে আমার গান। ১০ বছর পরও সেই ধারা বজায় থাকল, তাতেই খুশি। গানটি ভীষণ ছন্দোময়, যাকে বলা যায়— ‘পেপি’। আপনার কি এ ধরনের গান গাইতেই বেশি ভালো লাগে?—এর উত্তরে গায়িকা বলেন, এ ধরনের গান গাওয়ার আলাদা মজা আছে। তার মানে এই নয়, এ ধারার গানই কেবল পছন্দ। আমার সব ধরনের গান গাইতে ইচ্ছে করে। মেলোডি বা প্রেমের গান, দুঃখের গান—সব সব। এই গানের পেছনেও একটা গল্প আছে... জুন বলেন, গানটি গাওয়ার আগে ১০ মিনিটও পাইনি! কারণ স্টুডিওতে দুটি গান

রেকর্ডিংয়ের মাঝখানে আমার গানটি রেকর্ড করার কথা ছিল। কিন্তু আগের গানটি শেষ হতে দেরি হয়ে যায়। তখন আমায় বলা হয়, গানটি যেন আমি বাড়ি থেকে গেয়ে পাঠাই। কিন্তু আমার ইচ্ছে স্টুডিওতে গান গাওয়ার। সবার উপস্থিতিতে গাইলে গান নিয়ে, গায়কী নিয়ে বাকিদের মতামত জানতে পারব। তাই মিনিট দশেকের মধ্যে নিজেকে প্রস্তুত করে ‘হায় রে বিয়ে হলো কেনে’ গেয়েছিলাম। মাত্র ১০ মিনিটে গাওয়া গান হিট। এর নেপথ্যেও কি দেব-জুনের বিশেষ কোনো বিশেষ রসায়ন আছে। গায়িকা মুচকি হেসে বলেন, আমার আসল নাম দেবপ্রিয়া। ডাক নাম জুন। ওই জন্যই বোধহয় দেবের প্রিয়াদের জন্য দেবপ্রিয়া গাইলেই গান হিট। আবার হেসে বললেন, রসিকতা করলাম। বিশ্বাস করুন, এতে

আমার কোনো হাত নেই। একটু আগেই বললেন, সবসময় সব ধরনের গান গাওয়ার মেজাজ থাকে না। কী করে তৈরি করেন সেই মেজাজ?—এমন প্রশ্নের উত্তরে জুন বলেন, এটিও একটি অভ্যাসের বিষয়। ধরুণ, চূড়ান্ত রোমান্টিক গান গাইতে হবে। এদিকে মেজাজ খুবই খারাপ। একবার বা দুবার টেকের পর মনের মতো গাইতে না পারলে রেকর্ডিং স্টুডিওতেই একটু সময় চেয়ে নিই। মনকে প্রস্তুত করি। তার পর ঠিক গাইতে পারি। তিনি বলেন, কারণ এখন কারও হাতে সময় নেই। ফলে মুড নিয়ে বসে থাকলে তো হবে না! তাই আগে নিজেকে শান্ত করি। ঈশ্বরকে স্মরণ করি। দেখি, সব ঠিক হয়ে যায়। একটা ছোট্ট ঘটনা বলি— ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে

‘বাতাসে গুনগুন’ গাইব। এদিকে সেদিন আমার গলার অবস্থা খুবই খারাপ। সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় বাড়ি চলে যাওয়ার অনুরোধ জানালেন। আমি কিন্তু বাড়ি যাইনি। চিকিৎসকের কাছে গিয়ে কড়া ডোজের ওষুধ খেয়ে ঠিক সময়ে গেয়েছি। গলা শুনে কেউ বোঝেননি, আমার কী অবস্থা হয়েছিল। সময় নেই বলে আগের মতো সবাই মিলে গান রেকর্ডিংয়ের চলটাও নেই— এটি ভালো না খারাপ? গায়িকা বলেন, অন্ধকারের মধ্যে তীর চালানো বোঝেন? আমাদের ক্ষেত্রে এটাই হয়। আমরা এখন নায়ক বা নায়িকাকেও ভালো করে চিনি না! গল্পের একটা আভাস হয়তো দেওয়া হয়। আমরা একা স্টুডিওতে গিয়ে নিজের অংশটুকু রেকর্ড করে চলে আসি! কারও সঙ্গে কারও যোগাযোগ নেই, দেখা নেই। ভালো লাগে না। এতে

ভুল হওয়ার আশঙ্কা অনেক বেশি। আমি জানি না, নায়িকা কে বা কেমন। এবার জোরালো গাইলে হয়তো তার বাচনভঙ্গির সঙ্গে মানানসই হবে না। আবার আস্তে গাইলেও হয়তো উল্টো ফল হবে। আগে সবার সঙ্গে সবার আদান-প্রদান ছিল। মহড়া হতো। তার পর গাওয়া হয়। গানগুলো তাই চিরস্মরণীয় হতো। ১০ বছর পর বাংলা গানের দুনিয়ায় ফিরে অনেক বদল দেখছেন? এ বিষয়ে জুন বলেন, অনেক, অ-নে-ক বদল। গান, গানের ধারা, গায়কী, মিউজিক ও প্রচার— এত কিছু আমার মধ্যে ছিলই না। সেই সময় একবার ছোটপর্দায় দেখানো হতো। তার পরেই সোজা বড়পর্দায়। এই প্রচার যদি সেই সময়ে পেতাম, তা হলে আমার গান আরও জনপ্রিয় হতো। তিনি বলেন, এত

হিট গান দিয়েও একটা পুরস্কার পাইনি। কেউ জানতেও চাননি— কে গেয়েছেন। সবাই জিৎদার নাম জানতেন। তিনি গানগুলো তৈরি করেছেন, সেটিও জানতেন। গায়কের নাম নিয়ে কারও কোনো মাথাব্যথা ছিল না। একের পর এক গান জনপ্রিয় হওয়ায় একটা সময়ের পর আমার নাম শ্রোতারা জানতে পেরেছিলেন। এখন গায়কের জনপ্রিয় হওয়ার অনেক সুযোগ। আফসোস হয়?—এর উত্তরে জুন বলেন, নিশ্চয়ই হয়। আবার হয়ও না। যখন দেখি জুনের গান মানেই ‘বাতাসে গুনগুন’ বা ‘উলালা’—শ্রোতারা বোঝেন। এখনকার কোনো গান এত বছর ধরে জনপ্রিয় থাকে না। ‘খাদান’ নিশ্চয়ই দেখেছেন...। অনেকে বলছেন— ‘পুষ্পা ২’-এর ছায়া নাকি ছবিতে। আপনার মনে হয়?— এর উত্তরে এ সংগীতশিল্পী বলেন, না, হয়নি। কারণ যে কোনো রাজ্যেরই প্রত্যন্ত অঞ্চলে গেলে সেখানকার অধিবাসী, চালচলন, আচরণ, সাজপোশাক ও কথাবার্তায়— মিল পাবেন। এই ছবির ক্ষেত্রেও সেটিই হয়েছে। দুই ছবিতেই মাটির কাছাকাছি থাকা মানুষদের গল্প। তাই হয়তো কেউ কেউ মিল পেয়েছেন। আবার বাংলা ছবির দুনিয়ায় ফিরলেন। কলকাতায় এসে প্রচার সারলেন। আবারও দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেলেন। নিজের শহরে ঘটে যাওয়া আরজি করকাণ্ড নিয়ে তো কিছু বললেন না, খারাপ লাগেনি? জুন বলেন, অবশ্যই লেগেছে। অবশ্যই প্রতিবাদ জানিয়েছি। আমার সামাজি যোগাযোগমাধ্যম তার সাক্ষী। তার জন্য কম কটাক্ষের শিকার হইনি। মুম্বাইয়ে বাঙালি সম্প্রদায় ঘটনার তীব্র নিন্দা করেছেন, পথে নেমেছেন। শুধু বাঙালিরা নন, অন্য সম্প্রদায়ও পথে নেমেছিলেন। হ্যাঁ, সেসব প্রচার করিনি। আর কলকাতায় ছিলাম না। তাই লোকে কম জেনেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান