একসঙ্গে হলিউডের ৪ সিনেমা বাংলাদেশে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫

একসঙ্গে হলিউডের ৪ সিনেমা বাংলাদেশে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ |
একসঙ্গে হলিউডের ৪টি সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশে। ২৭ জুন এগুলো মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। এরমধ্যে রয়েছে ‘মেগান ২.০’, ‘এফ ওয়ান’, ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ ও ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। আলোচিত হরর ছবি ‘মেগান’-এর সিক্যুয়েল ‘মেগান ২.০’ এবং ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত ছবি ‘এফ ওয়ান’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে আজই (২৭ জুন)। অন্যদিকে, জনপ্রিয় অ্যানিমেটেড ছবি ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ সিরিজের লাইভ-অ্যাকশন রিমেক ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ গত ১৩ জুন মুক্তির পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে ভালো সাড়া পেয়েছে। এ বছরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্য আয়ের দিক থেকে এ পর্যন্ত সেরা পাঁচ সিনেমার মধ্যে চতুর্থ অবস্থানে আছে এটি।

এ ছাড়া, এক দশকের দীর্ঘ অপেক্ষার পর পর্দায় এসেছে ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। এটিও দর্শক প্রত্যাশা পূরণে সমর্থ হয়েছে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহ উদ্দিন আহমেদ আশা করছেন, বাংলাদেশের দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাবে ছবিগুলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?