ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু
হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার
মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩
শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
একদিনে যমুনা সেতু পাড়ি দিল ৯১৬৩ মোটরসাইকেল
ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। এর প্রভাব পড়েছে মহাসড়কে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে নেই যানজট। মাত্র ২৪ ঘণ্টায় যমুনা সেতু পাড়ি দিয়েছে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন, যার মধ্যে মোটরসাইকেল ৯ হাজার ১৬৩টি।
যমুনা সেতু সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ছোট যানবাহন ১৭ হাজার ২৭১টি, গণপরিবহণ ১২ হাজার ৬৭৫টি এবং ট্রাক পারাপার হয়েছে ৯ হাজার ২২৬টি। আর বাকিগুলো মোটরসাইকেল। এসব যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের তেমন চাপ নেই। অনেক অংশে
ফাঁকা রয়েছে মহাসড়ক। ফলে এবার ঈদযাত্রায় স্বস্তি মিলেছে উত্তরের মানুষের। মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, মহাসড়কে পরিবহণ স্বাভাবিক গতিতে চলাচল করছে কোথাও যানজট বা চাপ নেই।
ফাঁকা রয়েছে মহাসড়ক। ফলে এবার ঈদযাত্রায় স্বস্তি মিলেছে উত্তরের মানুষের। মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, মহাসড়কে পরিবহণ স্বাভাবিক গতিতে চলাচল করছে কোথাও যানজট বা চাপ নেই।



